স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।
এর আগে, শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় পেকুয়া উপজেলা সদরে পৌঁছান প্রধানমন্ত্রী।
পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী ওয়াসিমের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান জাতি পরম শ্রদ্ধায় স্মরণ রাখবে।’
শহীদ পরিবারের সদস্যরা ওয়াসিমের স্মৃতি সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
জিয়ারত শেষে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদসহ স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরে বিভিন্ন উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশ নেন। তাঁর এই সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ঐতিহাসিক পাতলী খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন, স্থানীয় পথসভায় অংশ নেওয়া, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে