স্ট্রিম সংবাদদাতা

পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আব্দুল শুকুর ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি একই গ্রামের রুকুম আলীর ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হয়। অনুসন্ধানে নেমে পুলিশ রতনপুর গ্রামের আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে আব্দুল শুকুরের লাশ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ মামলা করেননি। হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৮ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
৮ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৯ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)