স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে তাঁর ছাত্রত্বের প্রসঙ্গ এসেছে আলোচনায়। এবার এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ঢাবি অধ্যাপক আসিফ নজরুল।
এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা, এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন।’
বুধবার (১৩ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি আরও লিখেছেন, আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম।
এর আগে মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ঢাবির সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।
সেদিন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে ফিরে গেছি। আমি অনুষ্ঠানে আসার সময় আমাকে জিজ্ঞেস করা হয়, আমি গাড়িতে যাব, নাকি হেঁটে। এত বছর পরে ক্যাম্পাসে এসেছি, আমার খুব ইচ্ছা ছিল একটু হেঁটে দেখতে দেখতে আসব। কিন্তু সেই সৌভাগ্যটা হয়নি আমার, বুঝতেই পারছেন কেন। বাইরে দেখলেই আন্দাজ করতে পারছেন।’ মূলত সে সময় বাইরে প্রধানমন্ত্রীকে দেখতে হাজারো শিক্ষার্থীর ভিড় করছিলেন।
অবশ্য অনুষ্ঠান শেষে বেরিয়ে ক্যাম্পাস হেঁটে দেখেন প্রধানমন্ত্রী। ওই সময় হাজারো শিক্ষার্থী স্লোগানে ও করতালিতে তাঁকে স্বাগত জানান।
পরে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলেন। এই উপলক্ষে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় ও আশপাশের কলেজের ছাত্রদলের যেসব কর্মী-সমর্থক আছেন, তারা অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদেরও বড় একটি অংশ প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবেই গ্রহণ করেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন।’
সেদিন কয়েকটি গণমাধ্যমে ওই অনুষ্ঠানের খবরেও তারেক রহমানের ছাত্রত্বের বিষয়টি উল্লেখ করে।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তারেক রহমান পেশা হিসেবে ‘রাজনীতি’ উল্লেখ করেছেন। সেখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‘উচ্চ মাধ্যমিক’। এখন উচ্চ মাধ্যমিক পাস একজন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হলেন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
এর জবাব দিয়ে ফেসবুক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, ‘তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।’
ড্রপআউট হওয়ার সম্ভাব্য কারণ তুলে ধরে তিনি জানান, তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়।

.png)

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১২ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১২ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১৩ ঘণ্টা আগে