
প্রতিবাদের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘কোচিং সেন্টার’ বলা বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (২৯ মে) ফেসবুকে এক বিবৃতিতে বক্তব্য প্রত্যাহাররে কথা জানান তিনি।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেন ববি হাজ্জাজ। এই বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন একদল শিক্ষার্থী।
উদ্ভূত পরিস্থিতিতে নিজের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি দাবি করেন, তাঁর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে এবং এটি সরকারের প্রাতিষ্ঠানিক অবস্থান নয়, বরং তাঁর ব্যক্তিগত মতামত ছিল।
তিনি আরও বলেন, আংশিক বক্তব্যে যে ভুল বোঝাবুঝি ও অসন্তুষ্টি তৈরি হয়েছে সে জন্য বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।
বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘SameerScane’ নামক পডকাস্টটি অনানুষ্ঠানিক। সেখানে আমি বলতে চেয়েছিলাম, সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার।
পোস্টে তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের উচ্চশিক্ষা খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গবেষণায় পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি এবং একাডেমিক উৎকর্ষের পরিবর্তে স্বৈরাচারী সরকারের রাজনৈতিক বিবেচনা অনেক ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। এছাড়া শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মেধাভিত্তিক মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে।
প্লেজারিজম বা চৌর্যবৃত্তির মতো অনৈতিক একাডেমিক চর্চার সমালোচনা করে তিনি বলেন, একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান থাকা উচিত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ নিয়ে আর কোনো বিতর্ক সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৫ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৫ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৭ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে