স্ট্রিম প্রতিবেদক

‘প্রবাসী কার্ড’ চালুর লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সমঝোতা স্মারকে সই করেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা যুগান্তকারী ঘটনার সাক্ষী হচ্ছি। দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান সবার আগে। তাঁদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই এ কার্ড চালু হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অনন্য অবদানকে সম্মান জানিয়ে যুগোপযোগী সেবা নিশ্চিত করায় জনতা ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানাই। আশা করি, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদ লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা সহজে ভোগ করতে পারবেন।’

.png)

ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা র প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
১ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৩৯ মিনিট আগে
গ্যাসসংকট, কয়লা ঘাটতি, আদানির বিদ্যুৎ সরবরাহ কমায় লোডশেডিং আরও বেড়েছে। রোববার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়। অন্যদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে যে তীব্র গ্যাসসংকট দেখা দেয়, তা এখনো কাটেনি।
১ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে