স্ট্রিম সংবাদদাতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বাইরে গিয়ে বিশ্বজিৎ চত্বর প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে।
এ সময় শিক্ষার্থীরা ‘মেধা না কমিটি, মেধা মেধা’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘হঠকারী সিদ্ধান্ত মানি না, মানবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু রাখা প্রয়োজন। ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা গেলে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহন খন্দকার বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি করা যাবে না। মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা দিনের পর দিন লাইব্রেরিতে শ্রম দিচ্ছি একটি চাকরির আশায়। সেই নিয়োগেই যদি রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয় তাহলে আমরা মেনে নেবো না।’
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় এনটিআরসিএ আর সুপারিশ করবে না। পরিবর্তে নিবন্ধন ও প্রত্যয়নপত্রধারীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা বহাল রাখার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন।

.png)

গ্যাসসংকট, কয়লা ঘাটতি, আদানির বিদ্যুৎ সরবরাহ কমায় লোডশেডিং আরও বেড়েছে। রোববার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়। অন্যদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে যে তীব্র গ্যাসসংকট দেখা দেয়, তা এখনো কাটেনি।
২ মিনিট আগে
‘প্রবাসী কার্ড’ চালুর লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
৫ মিনিট আগে
তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ যেকোনো ঝুঁকির সময়োপযোগী সমাধান ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়।
১ ঘণ্টা আগে
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আবদুল গফুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং তাঁর পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণ
১ ঘণ্টা আগে