জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

চট্টগ্রামের কেন্দ্রেগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ গার্লস স্কুল কেন্দ্রে ভোটারের লাইন। সংগৃহীত ছবি

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

নির্ধারিত সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন। এতে কেন্দ্র খোলার আগেই নারী ও পুরুষ ভোটারদের আলাদা লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

নগরীর ফিরোজশাহ গার্লস স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৮৪ জন এবং নারী ভোটার ২ হাজার ২৮১ জন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইফুল্লাহ মুনির জানান, ভোটগ্রহণ শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোট দিতে আসা কামরুল আলম বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তিনি উৎসাহ নিয়ে কেন্দ্রে এসেছেন। প্রথমবার ভোট দিতে আসা এহসানুল হাকিমও একই অনুভূতির কথা জানান।

ভোর ৫টার দিকে কেন্দ্রে আসা কুলসুম বেগম বলেন, বহুদিন পর ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তার সঙ্গে থাকা সায়েরা বেগমও ভোট দেওয়ার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Ad 300x250

সম্পর্কিত