
পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে সোমবার (১১ মে) সকালে প্রশাসনিক ভবন-১ এর নিচে অবস্থান নিয়েছেন শিক্ষকদের একাংশ।
সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তাঁরা।
গতকাল রোববার বৈঠক করে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকেরা। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নেন কয়েকজন শিক্ষক।
এদিকে আন্দোলন ঘোষণার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা বেশ কয়েকজন শিক্ষক পদত্যাগ করেছেন। একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা আরও অন্তত ৪০ জন শিক্ষক পদত্যাগ করবেন বলে শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রক্টরের দায়িত্বে থাকা শিক্ষক রাহাত হোসাইন বলেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে উপাচার্য যে তালবাহানা করছেন, তাতে এই পরিবেশে তাঁর সঙ্গে কাজ করা অসম্ভব। তাই দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কাইউম বলেন, প্রক্টরসহ প্রশাসনিক দায়িত্বে থাকা সিন্ডিকেটের ৯ জন শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষকেরা জানান, পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনে গত ৩০ এপ্রিল উপাচার্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও শিক্ষকদের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে দাবি মেনে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল। ওই বৈঠকের পর পাঁচ দিনের জন্য আন্দোলনকারী শিক্ষকেরা শুধু পাঠদানে ফেরেন।
আন্দোলনকারী শিক্ষকদের ভাষ্য, তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল ৮ মে অনুষ্ঠিত ৯৪তম সিন্ডিকেট সভায় পদোন্নতির বিষয়ে যৌক্তিক সমাধান হবে। কিন্তু ওই সভায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংকট সমাধানের উদ্যোগ না নিয়ে উপাচার্য বিষয়টি ঝুলিয়ে রাখেন।
পাশাপাশি অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করে উপাচার্য নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন বলেও শিক্ষকরা উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
গত ২১ এপ্রিল পদোন্নতির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। প্রথমে লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করেন। পরে শাটডাউন কর্মসূচিও ঘোষণা করেন। তারই ধারাবাহিকতা ২৮ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘শনিবারের সিন্ডিকেট সভায় শিক্ষকদের পাঁচজন প্রতিনিধিসহ সবার ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, আগামী দুই মাসের মধ্যে অভিন্ন সংবিধি প্রণয়ন করে তাঁদের পদোন্নতি দেওয়া হবে। কিন্তু এর মধ্যেই শিক্ষকেরা আবার আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা বিধি অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি দিতে সর্বোচ্চ আন্তরিক।’
শিক্ষকদের পদত্যাগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমার কাছে এখনো কোনো পদত্যাগপত্র আসেনি। তাঁরা মৌখিকভাবে অব্যাহতির কথা জানিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পদোন্নতি প্রত্যাশী শিক্ষকদের ২০১৫ সালের বিধি অনুযায়ী পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পর সেই প্রক্রিয়া স্থগিত করা হয়। ইউজিসি ২০২১ সালের অভিন্ন নীতিমালা অনুসরণের পরামর্শ দেয়।
দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ওই নীতিমালায় যুক্ত হলেও বরিশালসহ তিনটি বিশ্ববিদ্যালয়ে তা এখনো কার্যকর হয়নি। এ কারণে আগে ২০২১ সালের নিয়োগ সংবিধি অনুমোদনের পর পদোন্নতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
৩০ মিনিট আগে