টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবককে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

নিহত শরিফুল ইসলামের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শরিফুল ইসলাম উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে। তিনি তোরাই মোড় কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থাকতেন।

এ ঘটনায় অভিযুক্ত কামরুল ফকিরকে (৩৫) আটক করেছে পুলিশ। দুপুরে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

স্বজন ও স্থানীয় জানান, প্রায় দুই মাস আগে কামরুলের কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন শরিফুল। কয়েক কিস্তিতে কিছু টাকা পরিশোধ করে। বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। সকালে শরিফুল বাড়ি থেকে বের হলে তাঁর পথ রোধ করেন কামরুল।

এ সময়, বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কামরুল হাতে থাকা ধারালো চাকু দিয়ে শরিফুলের বুকে আঘাত করে পালিয়ে যান।

চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে শরিফুলের বুকে বিদ্ধ অবস্থায় চাকু দেখতে পান বলে জানান তাঁর স্ত্রী শামসুন্নাহার মুক্তা। তিনি বলেন, শরিফুল চাকুটি বের করে দেওয়ার জন্য আকুতি করছিলেন। লোকজনের সহায়তায় চাকুটি বের করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সুপার শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আটক কামরুল হত্যার বিষয়টি স্বীকার করেছ। দীর্ঘদিন টাকা না দেওয়ায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, সেই ক্ষোভ হত্যার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত