স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে গত কয়েক দিনের বৃষ্টিতেই ধস দেখা দিয়েছে। যান চলাচল শুরুর বছর না গড়াতেই ৯০০ কোটি টাকার সেতুর সড়কে গর্ত তৈরি হওয়ায় নির্মাণকাজ ও মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টরা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও চিলমারী উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় এই সেতুতে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ৪৯০ মিটার দীর্ঘ এবং ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে অর্থায়ন করেছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট। এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সবচেয়ে বড় একক প্রকল্প বলেও জানান তারা।
এত ব্যয়ের সেতু এলাকায় ধস নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। জয়নাল আবেদিন নামে একজন বলেন, কোটি কোটি টাকা খরচ হয়েছে এই সেতু ও সড়ক নির্মাণে। দুই-তিন দিনের বৃষ্টিতেই যদি সড়ক ধসে যায় তাহলে তারা কী কাজ করেছেন?
দৃষ্টিনন্দন সেতুটি দেখতে আসা ফরিদা পারভীন বলেন, সেতুর পাশেই এ ধরনের গর্ত ভয়ানক ঝুঁকিপূর্ণ। বছর পার হতে না হতেই এই অবস্থা নির্মাণ কাজে গাফিলতির কারণে হতে পারে।
এ বিষয়ে স্থানীয় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলামের বলেন, সেতুর সংযোগ সড়কে বৃষ্টির পানির তোড়ে গর্ত তৈরি হওয়া দুঃখজনক।
ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের প্রতিনিধি এটিএম ইঞ্জিনিয়ার মাজেদ আজাদ বলেন, আর্চ ব্রিজের সংযোগ সড়কের দুই ধারে পানি নামার ড্রেন না থাকায় এই সমস্যা হয়েছে। শুরুতে বিষয়টি জানালেও ড্রেন করা হয়নি। মেরামত কাজ শুরু হয়েছে।
সড়ক পাকাকরণের কাজ তদারকির দায়িত্বে থাকা উপজেলার উপসহকারী প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান মিলন বলেন, বিষয়টি দেখেছি। ঠিকাদারকে বলাও হয়েছে। তবে এই ভাঙন স্বাভাবিক দাবি করে তিনি বলেন, বৃষ্টির পানিতে নতুন সড়কও ভেঙে যায়। আর এখানে নদী ভরাট করে সড়ক করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর দাবি, কাজে কোনো গাফিলতি হয়নি। তিনি বলেন, ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢোকায় এই অবস্থা হয়েছে। ভয়ের কিছু নেই।
আর গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, সংযোগ সড়কের নিচের অংশে বালুমাটির কারণে টানা বৃষ্টিতে ধস নেমেছে। মেরামত শুরু হয়েছে। বুধবারের মধ্যেই শেষ হয়ে যাবে।

.png)

হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ঐক্য পরিষদের আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
৩৬ মিনিট আগে
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, সব বিবেচনা করে সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৌদি আরব, তুরস্ক ও
১ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।
১ ঘণ্টা আগে