স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধসহ অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) শহরে দুপুরে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ হয়। পরে সেখান থেকে একটি মিছিল কালীবাজার প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শেষ হয়। এতে দাবি পূরণ না হলে হরতাল ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকেরা।
সমাবেশে বক্তারা বলেন, গ্রাহকের সঙ্গে আলোচনা ও সম্মতি ছাড়াই বাসাবাড়িতে থাকা পুরোনো মিটার খুলে প্রিপেইড মিটার বসানো হচ্ছে। বিদ্যুৎ বিলের বর্তমান কাঠামো ও প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল অভিযোগ করেন, বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পাশাপাশি বিভিন্ন স্ল্যাবের কারণে গ্রাহকদের প্রকৃত ব্যয় অনেক বেশি বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে ১ হাজার টাকার বিদ্যুৎ বিল ৩-৪ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
ফোরামের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থায় গ্রাহকদের কাছ থেকে রিচার্জের সময় বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ ও ভ্যাট নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত খরচের বাইরে গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের অংশ হিসেবে আগামী ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন করা হবে। ২৫ আগস্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণঅনশন ও ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে।
কর্মসূচিতে নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা হাজী রুহুল আমীন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ভবানী শঙ্কর রায়সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
৩৫ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসায় প্রবীণ দম্পতিসহ তিন খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। কিশোরী গৃহকর্মীর প্রেমিক বাবুল মিয়া ওরফে কসাই বাবুল (৪০) তাদের হত্যা করেন।
৪৪ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে