স্ট্রিম প্রতিবেদক

দেশের তরুণদের মানবসম্পদে রূপান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
মাহদী আমিন বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শ্রমবাজারের চাহিদার মধ্যে কার্যকর সমন্বয় সাধনে কাজ চলছে।
তরুণ সমাজকে দেশের প্রধান শক্তি উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের জন্য গুরুত্বপূর্ণ “ডেমোগ্রাফিক ডিভিডেন্ড”। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা নারী ও যুবকদের অগ্রাধিকার দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছি। বিশ্ববাজারে শ্রমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে কারিগরি দক্ষতা বাড়ানোর কার্যক্রম চলছে।’
সরকারের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন খাতে নীতি বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।’ মাঠপর্যায়ে এসব উদ্যোগ সফল করতে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের ওপর গুরুদায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়ে মাহদী আমিন জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের উপযোগী দক্ষতা ও সৃজনশীলতা অর্জন করতে পারবে।
শিল্প খাতের উন্নয়ন ও বিনিয়োগ প্রসঙ্গে মাহদী আমিন জানান, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ানো এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের কাজ জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার ও জ্ঞান স্থানান্তরের মাধ্যমে আমরা এমন কর্মপরিবেশ গড়তে চাই, যেখানে কর্মীরা সর্বোচ্চ দক্ষতা ও সৃজনশীলতা প্রয়োগ করতে পারবেন।’
মাঠ প্রশাসনের সক্রিয়তার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ‘ডিসিরাই মাঠপর্যায়ের নীতি বাস্তবায়নের মূল শক্তি। তাঁদের অংশগ্রহণ ছাড়া এই উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়।’
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে দেশের সামগ্রিক কর্মসংস্থান পরিস্থিতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

.png)

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
৬ ঘণ্টা আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
৭ ঘণ্টা আগে