স্ট্রিম প্রতিবেদক

প্রবাসীদের হয়রানি কমাতে ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। অভিবাসন ব্যয় কমানো, সেবা সহজীকরণ এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা—তিন বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের জন্য সমন্বিত ও কার্যকর সেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে “ওয়ান স্টপ সার্ভিস” চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রবাসীরা বিভিন্ন দাপ্তরিক সেবা এক জায়গা থেকেই পাবেন।’
দালালচক্র দমনে তৃণমূল পর্যায়ে নজরদারি বাড়ানোর কথা উল্লেখ করে নুরুল হক জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দেশজুড়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিবাসন আইন সংশোধন করে মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তি বাড়ানো হয়েছে।
কারিগরি প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরও ৪০টি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ শেষ পর্যায়ে এবং ভবিষ্যতে আরও ৫০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পাসপোর্ট পেতে হয়রানি ও বিমানবন্দরে সহযোগিতা প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘জেলা জনশক্তি অফিসে প্রক্রিয়া শেষ হওয়ার পর পাসপোর্ট অফিসে বিশেষ ডেস্কের মাধ্যমে প্রবাসীদের দ্রুত সেবার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সহায়তায় আলাদা ডেস্ক সচল রয়েছে।’
প্রবাসীদের জন্য ঋণ সুবিয়ার বিষয়ে বিভ্রান্তি পরিষ্কার করে প্রতিমন্ত্রী বলেন, ‘১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা বর্তমানে শুধু জাপান, কোরিয়া ও চীনে ভাষা শিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে সাধারণ প্রবাসীদের জন্য চালু ৩ লাখ টাকার ঋণ বাড়িয়ে ৫ লাখ টাকা করার আলোচনা চলছে।’
দালালচক্র দমনে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে