
উঠোনে বসে খবির উদ্দিন (৪৭)। পেছনে আধাপাকা ঘর। পাশের টিন-কাঠের আরেকটি ঘরের টিনও জীর্ণ। প্রবাসে যাওয়ার আগে ভেবেছিলেন, ঘর দুটি নতুন করে গড়বেন। কিন্তু পাঁচ মাসের মধ্যেই দেশে ফিরতে হয়েছে খবিরকে। তাঁর চোখমুখে চিন্তার ছাপ।
দেশে ফিরে কেমন কাটছে— প্রশ্নে আনমনা হয়ে যান। দীর্ঘশ্বাস ছেড়ে খবির বলেন, ‘একটু সুখের আশায় দুবাই গিয়েছিলাম। ইরান যুদ্ধের কারণে দেশে ফিরতে হয়েছে খালি হাতে। কী করব কিছুই বুঝতে পারছি না।’
ঢাকার দোহারের লক্ষীপ্রসাদ এলাকার একলাস উদ্দিনের ছেলে খবির উদ্দিন। দেশে তিন-চারটি গরু পালে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সুখের আশায় গরুগুলো বিক্রি করে গত বছরের ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে আবুধাবিতে ড্রাইডক ওয়ার্ল্ড দুবাইয়ে (ডিডব্লিউডি) চাকরি নেন। ঠিকঠাক কাজও করেছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই যুদ্ধের দামামা লাগে উপসাগরীয় অন্যান্য দেশের মতো আমিরাতে। কিছুদিন বাদেই চাকরি হারিয়ে দেশে ফিরে আসেন খবির। এখন পুঁজি হারানোর কারণে নতুন করে গরু কিনতে পারছেন না।
খবির উদ্দিন বলেন, ‘যুদ্ধ শুরু হলে আতঙ্কে দিন কাটতে থাকে। শুরুর দিকে ভয়াবহতা কম থাকায় আমরা কাজকর্ম করতে পেরেছি। কিন্তু যখন তীব্রতা বেড়ে যায়, কোম্পানি আমাদের মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা সাইরেন সেট করে দেয়। ফোনে সাইরেন বাজলে কাজ ছেড়ে নিরাপত্তার জন্য শেল্টারে আশ্রয় নিতাম। আবার পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরতাম।’

কর্মস্থল থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওয়াজ পেতেন খবির উদ্দিনসহ অন্যরা। রাতের মাত্রা বেড়ে যেত। কোনো কোনো রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যেত, সারাক্ষণ আতঙ্কে থাকতে হতো তাদের। খবিরের ভাষ্যে, এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে জানতে পারি, যুদ্ধের প্রভাবে আমাদের দেশে পাঠিয়ে দেবে। তখন মনে হয়েছিল, যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ থাকার কারণে কিছুটা বিলম্ব হয় দেশে আসতে। অবশেষে বাধ্যতামূলক পাঁচ মাস পরে ছুটিতে ৫ মার্চ দেশে এসেছি।
এক মাস ধরে বসে খবির উদ্দিন। এক ছেলে ও এক মেয়ে। ছেলে জয়পাড়া কলেজের একাদশ শ্রেণি পড়ুয়া। মেয়ে পড়ে সেন্ট ইউফ্রেজীস বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণিতে। প্রতি মাসে সন্তানদের লেখাপড়া বাবদ ৯ থেকে ১০ হাজার টাকা দিতে হচ্ছে। এছাড়া প্রতি মাসের সংসার খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা। এই ব্যয় মেটানো অনেকটাই কঠিন হয়েছে পড়েছে বলে জানান খবির।
দেশে ফেরত পাঠানোর আগে কোম্পানির পক্ষ থেকে খবির উদ্দিনসহ অন্যদের জানিয়েছিল, যুদ্ধ পরিস্থিতি ভালো হলে আবার ফেরত নেবে। তিনি বলেন, ‘আমার দুই বছরের ভিসা আছে ঠিকই। কিন্তু যুদ্ধ কী থামবে, না থামলে আমাদের ভবিষ্যৎ কী?’
খবির উদ্দিনের স্ত্রী বলেন, ‘আমাদের তো কোনো রকম করে চলে যেত। দেশে আবার যে কিছু একটা করবে, সেই পুঁজিও নেই। আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি।’
প্রতিবেশী মোশারফ হোসেন জানান, কয়েক মাস আগে খবির উদ্দিন ওয়েল্ডিংয়ের কাজ নিয়ে বিদেশে যান। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁকে কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে। পরিবার নিয়ে এখন দুঃসময় পার করছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রবাসফেরতদের আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ে আবেদন করলে তা পেতে পারেন খবির উদ্দিন। স্থানীয় প্রশাসনও সাধ্যমতো এ ধরনের মানুষকে সহযোগিতা করছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
১০ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে