স্ট্রিম প্রতিবেদক

বগুড়ায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে সাব্বির হোসেন শাওন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামে বোনের বাড়িতে অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।
গ্রেপ্তার শাওন মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। মামলা ও কলেজ সূত্রে জানা গেছে, মহাস্থান কলেজের ছয়জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের কথা বলে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন তিনি। পরে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের নামে কোনো ফরম পূরণ করা হয়নি এবং প্রবেশপত্রও ইস্যু হয়নি। এতে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে নিশ্চিত হন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করার পর বগুড়া জেলা পুলিশের নির্দেশনায় তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাওন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

.png)

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
১ সেকেন্ড আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
৪২ মিনিট আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১ ঘণ্টা আগে