স্ট্রিম সংবাদদাতা

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। একই দাবিতে ফুলছড়ি উপজেলায় ইউএনও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জে অফিসে তালা ও বিক্ষোভ
সুন্দরগঞ্জ ইউএনও ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিতে মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সমাজসেবা কার্যালয় ও ইউএনও কার্যালয়ের মূল ফটকে তারা তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, প্রকাশিত ফলাফল বাতিল করে স্বচ্ছতার সঙ্গে নতুন নিয়োগ দিতে হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এই পাইলট প্রকল্পে যোগ্যদের বঞ্চিত করে সুবিধাভোগীদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে সুন্দরগঞ্জ ইউএনও ইফফাত জাহান তুলি জানান, ছয়টি পরীক্ষার বোর্ডের মাধ্যমে মেধার ভিত্তিতেই ফলাফল দেওয়া হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি।
ফুলছড়িতে কার্যালয়ের জানালা ও চেয়ার ভাঙচুর
এদিকে ফুলছড়িতে তালিকা প্রকাশের পরপরই বেলা একটার দিকে বিএনপি, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলার জানালা ও কিছু চেয়ার ভাঙচুর করা হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়ার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থকদের তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, এক হাজারের বেশি আবেদনের মধ্য থেকে সরকারি নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

.png)

জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১ মিনিট আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
২ ঘণ্টা আগে
মীনা বাজার সুপারশপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে