স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের সদর উপজেলায় কোদাল দিয়ে কুপিয়ে একই পরিবারের দুজনসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক আকাশ পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ওই এলাকার বাসিন্দা হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) নামে এক যুবক হঠাৎ করে তাঁর পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফুফু রাহেলা বেগম (৫০), দাদি আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী প্রতিবেশী রিকশাচালক কাবুল হোসেন (৪৯) নিহত হন।
এ ঘটনায় আরেক প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, ‘আকাশ নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক হঠাৎ করে তাঁর পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পরিবারের দুই সদস্য ও একজন প্রতিবেশী তার কোদালের কোপে নিহত হন। আমিসহ পুলিশ ঘটনাস্থলে আছি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে