-94608d-480x270.webp)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোরীর পরিবারের করা মামলায় রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী কিশোরী উপজেলার একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, নানাবাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত ওই কিশোরী। সেই সুবাদে মাদ্রাসায় যাতায়াতের সময় তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন সজল। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দরজা খোলা থাকার সুযোগে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পান।
এ ঘটনার শনিবার রাতে কিশোরীর নানি রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করে। রোববার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাঙ্গাবালী থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, মামলার পরই সজলকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।
.png)
-3f0d26.jpeg)



-4f2d02-256x144.webp)

