
ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়ার একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার জামগড়া চৌরস্তা এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন। কারখানার ভেতরে কোনো যান্ত্রিক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে যানজট থাকায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সব গাড়ি পৌঁছাতে পারেনি। অগ্নিকাণ্ডের কী অবস্থা, তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।
অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত কিছু বলা যাচ্ছে না।’
.png)
-3f0d26.jpeg)


-4f2d02-256x144.webp)


