স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীতে জমির মালিকানাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে নারী-শিশুসহ অন্তত ১৫ জন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জেলার সদর উপজেলার মাটিপাড়ার বেথুলিয়া মিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১৪ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালে সূত্রে জানা গেছে, সেখানে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন বেথুলিয়া মিয়া পাড়া এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ, আফাজ শেখ, শাহিন শেখ, দুলাল শেখ, নিঝুম মন্ডল, ইদ্রিস শেখ, আব্দুল কুদ্দুস, মোস্তফা শেখ, হাসি বেগম, মনোয়ারা বেগম, মৌসুমী আক্তার, আব্দুল বারেক, আবু বক্কার মোল্লা ও রাকিব শেখ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, বেথুলিয়া মিয়াপাড়ার বাসিন্দা আব্দুল রজব শেখের সঙ্গে সূর্য্য মিয়ার পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এমনকি দুই পরিবারের মধ্যে মোট ১৪টি মামলা হয়েছে বলে জানিয়ে পুলিশ। এ নিয়ে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি মীমাংসায় শালিসে বসার কথা থাকলেও আসেননি সূর্য্য মিয়ার পরিবার।
স্থানীয় লোকজন ও আহত রাকিব শেখ বলেন, সোমবার সকাল ৭টার দিকে সূর্য্য মিয়া তাঁর লোকজন নিয়ে এসে রজব মিয়ার বাড়িতে হামলা চালিয়ে মারপিট শুরু করে। এ ঘটনায় ওই বাড়ির নারী-পুরুষ ও শিশুসহ পনেরজন আহত হয়। পরে আহতদের চিকিৎসার জন্য সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আশপাশের লোকজন।
হামলার অভিযোগের বিষয়ে জানতে সূর্য্য মিয়ার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বানিবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাজী আজিজুল বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।’
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ফিরোজা আক্তার বলেন, আহতদের মধ্যে থেকে আতর আলী নামে বয়স্ক একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা হাসপাতালে ভর্তি আছেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘মিয়াপাড়া এলাকায় রজব শেখ ও সূর্য্য মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে তাদের মধ্যে মোট ১৪টি মামলা হয়েছে। সকালে মারামারির খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে