স্ট্রিম সংবাদদাতা

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও নারী নেতৃত্বের ক্ষেত্রে দৃশ্যমান সংকট বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০ শতাংশ নারী শিক্ষার্থী থাকলেও প্রার্থী তালিকায় তাঁদের অংশগ্রহণ আশানুরূপ নয়। এরই মধ্যে মেয়েদের ছয়টি হলে ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং মেয়েদের চারটি হলে চার পদের বিপরীতে কেউই প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
নারী প্রার্থীরা বলছেন, সাইবার বুলিং, চরিত্রহনন, সামাজিক ও পারিবারিক নিরুৎসাহন এবং নিরাপত্তাহীনতার কারণে অনেক যোগ্য ছাত্রী প্রার্থী হতে সাহস পাচ্ছেন না। প্রশাসন ‘অ্যান্টি সাইবার বুলিং’ সেল গঠন করলেও তার কার্যক্রম দৃশ্যমান নয়।
তাঁদের মতে, রাজনীতি এখনো পুরুষ-প্রধান ক্ষেত্র হিসেবে দেখা হয়। সংঘাতমুখী ক্যাম্পাস রাজনীতি, নারী রোল মডেলের অভাব এবং পড়াশোনা–ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার প্রবণতাও নেতৃত্বে নারীর অংশগ্রহণকে সীমিত করেছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটার আছেন মোট ২৮ হাজার ৯০৫ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন; যা মোট ভোটারের ৩৯ দশমিক ১ শতাংশ। রাকসুর ২৩ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন। এর মধ্যে মাত্র ২৫ জন নারী বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন; যা মোট প্রার্থীর মাত্র ১০ শতাংশ। এই ২৫ জনের ১৪ জনই আবার নারীদের জন্য সংরক্ষিত পদে প্রার্থী হয়েছেন।
ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০ শতাংশ নারী শিক্ষার্থী থাকলেও রাকসুতে তাদের অংশগ্রহণ তুলনামূলক অনেক কম। জুলাই গণঅভ্যুথানের পর যাঁরাই নারী নেতৃত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, তাঁদেরই বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আমাদের জীবনের একটা অংশ। এখানে নারীদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয় সাইবার বুলিং, স্লাট শেমিং করে।’
নারী প্রার্থী কম হওয়া পেছনে সবচেয়ে বড় কারণ সাইবার বুলিং। জাতীয় রাজনীতিতেও নারী নেত্রীরা ভয়াবহ সাইবার বুলিং এর শিকার হন। ক্যাম্পাসেও একই আশঙ্কা রয়েছে। ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেক ছাত্রী অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাকসুর প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
তাঁর অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে জানানোর পরেও তারা এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। একটা কমিটি গঠন হয়েছে কিন্তু এখানে কোনো নীতি নেই, যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক।
এসব বাধার কারণে মেয়েরা রাকসুর মতো প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছে বলে মনে করেন এই প্রার্থী। তিনি বলেন, ‘আমরা দেখতে পাই, হল পর্যায়ে নারীনেতৃত্বের অনেক অভাব রয়েছে। এতকিছুর পরও যাঁরা দলমত নির্বিশেষে এগিয়ে এসেছেন, আমি তাদের সাধুবাদ জানাই।’
রাকসুর ৬৩ বছরের ইতিহাসের এবারের নির্বাচনে প্রথম নারী ভিপি প্রার্থী হয়েছেন তাসিন খান। তিনি বলেন, ‘রাকসু নির্বাচনে মেয়েদের অনাগ্রহের পেছনে কয়েকটি কারণ রয়েছে। দীর্ঘ বিরতির কারণে অনেকের মধ্যে পরিষ্কার ধারণা নেই। সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলোর অংশগ্রহণের কারণে অনেকে এটিকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, যেকারণে শিক্ষার্থীদের অনীহা আছে।’
এর পেছনে সবচেয়ে বড় কারণ ‘সাইবার বুলিং’ বলে মনে করেন এই প্রার্থীও। তাঁর কথায়, ‘জাতীয় রাজনীতিতেও নারী নেত্রীরা ভয়াবহ সাইবার বুলিং এর শিকার হন। ক্যাম্পাসেও একই আশঙ্কা রয়েছে। ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেক ছাত্রী অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
নারী হয়ে ক্যাম্পাস নির্বাচনে অংশ নেওয়ার উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করেন নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সামসাদ জাহান। তিনি বলেন, ‘রাকসু নির্বাচন সম্পর্কে অনেক শিক্ষার্থীরই স্পষ্ট ধারণা নেই, যা নারীদের অনাগ্রহ বাড়াচ্ছে। সবচেয়ে বড় বাধা হলো সাইবার বুলিং—রাজনীতিতে এলে ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন বা ছবি বিকৃতির ভয়ে অনেকেই পিছিয়ে যান। রাজনীতি এখনো পুরুষ-প্রধান ক্ষেত্র হিসেবে দেখা হয়, পরিবার ও সমাজ নারীদের নিরুৎসাহিত করে। ক্যাম্পাস রাজনীতির সংঘাতমুখী পরিবেশ, রোল মডেল না থাকা এবং পড়াশোনা–ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার প্রবণতাও অংশগ্রহণ সীমিত করছে।’
একইরকম মন্তব্য সহ নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী নাদিয়া হকের। তিনি বলেন, ‘একজন নারী শিক্ষার্থী লাইম লাইটে আসলে তাকে কি পরিমাণ বুলিংয়ের শিকার হতে হয়, তার উদাহরণ আমরা প্রতিনিয়তই পাচ্ছি। আবার প্রশাসনের এমন অসহিষ্ণু অবস্থা রোধে ব্যর্থতা প্রমাণ করে কেনো নারী শিক্ষার্থীদের এই শঙ্কা যৌক্তিক। তাছাড়া নির্বাচন-পরবর্তী ক্যাম্পাসের রাজনৈতিক অবস্থা এবং নারী হিসেবে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেও অনেক শিক্ষার্থী যোগ্য হওয়া সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করেননি বলে আমি মনে করি।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে