স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় দেশে পশু সংকট হবে না জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩ মে) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রাণিসম্পদমন্ত্রী জানান, এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু প্রস্তুত রয়েছে। ফলে চাহিদার তুলনায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে। কোরবানির পশুর মধ্যে ৫৬ লাখ ৯৫ হাজার গরু-মহিষ এবং ৬৬ লাখ ৩২ হাজার ছাগল-ভেড়া রয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ এবং দক্ষিণে ১১সহ মোট ২৭টি হাট থাকবে। এসব হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এছাড়া পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী এলাকায় পশুর হাট না বসানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী বলেন, ‘অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সীমান্তঘেঁষা হাটে বিদেশি পশু প্রবেশ করে স্থানীয় খামারিদের লোকসানের মুখে ফেলে। তাই এবার বর্ডার এলাকায় কোনো হাট বসবে না।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগের মতো এবারও অনলাইনে পশু বিক্রির সুযোগ থাকবে এবং অনলাইন কেনাকাটায় কোনো খাজনা বা হাসিল দিতে হবে না। এছাড়া কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কসাই ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে চামড়া নষ্ট না হয়।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে