ইউএনবি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক বক্তব্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কাজ থেকে বিরত রাখতে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার (৩ আগস্ট) ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে জানানো হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে এ অনুরোধ জানানো হয়েছে। যাতে তিনি বা অন্য কোনো পলাতক ব্যক্তি ভারতের ভূখণ্ড ব্যবহার করে অস্থিতিশীলতা ছড়াতে না পারেন।
হুমায়ুন কবির বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’ জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও উদ্যোগ নেওয়া হবে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট ভারতে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেন শেখ হাসিনা। নয়াদিল্লিভিত্তিক ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি দেশে ফেরার ঘোষণা ও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে দাবি করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য ওই কর্মসূচি প্রতিরোধসহ পারস্পরিক আস্থা ও দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। দুই পক্ষই নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।
এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে