ঈদযাত্রা
স্ট্রিম প্রতিবেদক

পদ্মাসেতু হওয়ার পর অনেকটাই জৌলুস হারিয়েছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। তবে ঈদের মতো উপলক্ষে এখনও অনেকে এই টার্মিনাল হয়ে বাড়ি ফেরেন। সেই হিসাবে রোববার (২৪ মে) দুপুরের পর গাবতলীতে দেখা গেছে যাত্রীদের ভিড়।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামীকাল সোমবার। অনেকেই রোববার আধাবেলা অফিস করে বাড়ির উদ্দেশে রওনা হন। তারা দুপুরের পর টার্মিনালে আসা শুরু করেছেন। সন্ধ্যা হতে হতে চাপ আরও বাড়বে।
তারা আরও জানান, পদ্মাসেতুর কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী কমলেও উত্তরবঙ্গের অনেক গাড়ি গাবতলী থেকে ছাড়ে। এ কারণে আশানুরূপ যাত্রীর আশায় করছেন তারা।
সরেজমিন দুপুর আড়াইটার দিকে দেখা যায়, অনেকেই টিকিট নিতে বাস কাউন্টারে ভিড় করছেন। কেউ আসছেন আগেই কাটা টিকিটে যাত্রা করতে।
ঝিনাইদহের যাত্রী রফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘সকালে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে অফিসে গিয়েছি৷ আধা বেলা অফিস করে সরাসরি গাবতলী এলাম৷ এখন বাস পেলেই বাড়ির উদ্দেশে রওনা হবো।’

গৃহিণী রাবেয়া আক্তার যাবেন মাগুরা৷ তিনি জানান, স্বামীর অফিসের কারণে আজ যাচ্ছেন৷ নইলে আরও আগেই ঘরমুখো হতে তিনি৷
রাবেয়া বলেন, ‘গত রাত থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছি৷ বাড়িতে সবাই অপেক্ষা করে আছে৷ আজ বাসা থেকে আমি একাই বাস টার্মিনালে এসেছি৷ স্বামী অফিস শেষ করে এলেই রওনা হবো।’
চুয়াডাঙ্গা ডিলাক্সের কাউন্টার মাস্টার মোহাম্মদ রনি স্ট্রিমকে বলেন, সকালে ভিড় ছিল না৷ দুপুরের পরপর ভিড় বাড়তে শুরু করেছে৷ সন্ধ্যার পর্যন্ত এই চাপ আরও বাড়বে, থাকবে ঈদের আগের রাত পর্যন্ত।
সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার শাহনেওয়াজ স্ট্রিমকে বলেন, ঈদের টিকিট আগেই অনলাইনে ছাড়া হয়েছে। সব টিকিট বিক্রি শেষ৷ অনেকে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওই হিসাবে গত বৃহস্পতিবার থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে।
এদিকে, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কিছু যাত্রী৷ তারা বলেন, প্রতি ঈদের মতো এবারও বেশি ভাড়া নিচ্ছে কিছু পরিবহন৷
শিশির পরিবহনে নাটোর যাবেন রুদ্র ইসলাম৷ তিনি বলেন, এমনিতে নাটোরের ভাড়া নেয় ৬১০ টাকা৷ তবে ঈদ উপলক্ষে ৭০০ নিচ্ছে৷ তিনি আরও বলেন, এটা রাজশাহীর গাড়ি৷ রাজশাহীর ভাড়া ৭০০৷ তাদের কথা, যেখানেই যাই, ভাড়া রাজশাহীরই দিতে হবে৷
ঢাকা থেকে রাজবাড়ি হয়ে কুষ্টিয়াতে চলাচল করা সুবর্ণ পরিবহনও বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের৷ এই বাসের যাত্রী মাহিদ হাসান স্ট্রিমকে বলেন, আমি রাজবাড়ি নামব৷ অন্যান্য সময় এই বাসে ৪০০ টাকায় যাই৷ আজ নিচ্ছে ৫২০ টাকা৷
তিনি আরও বলেন, ঈদের এলেই কিছু পরিবহন ভাড়া বাড়িয়ে দেয়, এটা শক্ত হাতে দমন করা দরকার৷ নইলে আমাদের মতো যাত্রীদের ভোগান্তি কখনও শেষ হবে না৷

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ few সেকেন্ড আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে