বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়নি, স্থানান্তর হচ্ছে: তথ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি ভাঙা হচ্ছে না। এটি স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ভাস্কর্য অপসারণের ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডা. জাহেদ। তিনি বলেন, ‘জেলা প্রশাসন জানিয়েছে- ভাস্কর্যটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ২০১৯-২০ সালের দিকে কাজ শুরু হয়েছিল।’

ডা. জাহেদ জানান, প্রশাসনের কাছে দুটি অভিযোগ এসেছে। প্রথমত, আবক্ষ ভাস্কর্যের মুখাবয়ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সঙ্গে যথাযথভাবে সাদৃশ্যপূর্ণ নয়। দ্বিতীয়ত, ভাস্কর্যটি একটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থলে উঁচু বেদির ওপর নির্মাণ হওয়ায়, যান চলাচলে প্রতিবন্ধকতা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ঘটনাকে জঙ্গি হামলা বা নাশকতা হিসেবে প্রচার করা ঠিক নয়। ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচার মোকাবিলায় সরকার ইতোমধ্যে একটি বিশেষ প্যানেল গঠন করেছে, যা এই ধরনের বিষয় যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত