স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে কয়েদি পালানোর ঘটনায় চার কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় বরখাস্তরা হলেন মেট্রন লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কারাগার থেকে পালান রিম্পা আক্তার (২১) নামে ওই কয়েদি।তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুরা গ্রামের বাসিন্দা। রাজধানীর ধানমন্ডি থানায় একটি চুরির মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।
এদিকে ঘটনার পরদিন কোনাবাড়ী থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। তবে শনিবার দুপুর পর্যন্ত রিম্পাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতর ইট বহনের কাজ চলছিল। ওই সময় রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার দুপুর ১২টার দিকে একটি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল ফরহাদ বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে একজন বন্দি কীভাবে পালাল তা খতিয়ে দেখা হচ্ছে। আর দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সাতজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

.png)

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১৪ মিনিট আগে
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা বছরের প্রথম সাত মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। বছরের সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যুও হয়ে এই মাসেই।
১৭ মিনিট আগে
বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি দুই দেশের সুসম্পর্ক ও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
৩৪ মিনিট আগে
আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল থানার নাটোর এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে