স্ট্রিম প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাছান মোল্লাকে (৪৫) গুলি করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের হিরু চেয়ারম্যানের বাড়ির সামনে অজ্ঞাত দুই সন্ত্রাসী মোটরসাইকেললে এসে হাছান মোল্লাকে গুলি করে পালিয়ে যায়।
পরে রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় হাছানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান রাত সাড়ে ১১টার দিকে স্ট্রিমকে জানান, ‘কারা, কেন গুলি করেছে, বিষয়টি তদন্তু করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দারা রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।’
গুলিবিদ্ধ হাছান মোল্লার ভাই রাকিব হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁর ভাই একজন ব্যবসায়ী ও হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক।
পাশের গ্রামের ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হাছানকে গুলি করা হয়। এতে তাঁর পেটের ডান পাশে গুলি লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন।

.png)

দিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার বিষয়টি ভারতীয় নীতি-নির্ধারকদের পরিকল্পিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৩ মিনিট আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৩৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
২৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চালুর প্রথম দিনেই টিকিট নিয়ে বিশৃঙ্খলার দেখা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলেও টিকিট জটিলতায় দীর্ঘ অপেক্ষায়ও অনেকে ঢুকতে পারেননি।
৩৭ মিনিট আগে
যান চলাচল নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলবাজার এলাকায় ২০২৩ সালে রেলওয়ে ওভারপাস নির্মাণ-প্রকল্প হাতে নেয় সওজ। এক বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি তিন বছরেও। এরই মধ্যে দুই দফায় প্রকল্পের ব্যয় বেড়েছে ৪০ শতাংশ। কাজ বন্ধ থাকায় যানজট নিরসনের প্রকল্পই উল্টো সৃষ্টি করছে তীব্র যানজট।
১ ঘণ্টা আগে