স্ট্রিম সংবাদদাতা

ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৩ মে) দুপুরে সোহেল রানাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে এক নারী চাঁদাবাজির মামলা করেন। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বাদী নুপুর খাতুনের স্বামী মো. শাহজাহান মনোহারি ব্যবসায়ী। তাঁর ব্যবসায়িক পার্টনার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের মো. নাজমুল। ব্যবসার বিষয়ে কথা বলতে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় শাহজাহানের বাড়িতে আসেন নাজমুল।
নাজমুল বাদীর স্বামীকে না পেয়ে তাঁর শাশুড়ি সুফিয়া খাতুনের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় আসামিরা বাড়িতে এসে বাদীর সঙ্গে নাজমুলের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। নুপুর নিষেধ করলে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে আসামিরা নাজমুলকে তুলে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার সুমারের বাড়িতে আটক রেখে মারধর এবং ৭০ হাজার টাকা চান। বাদীর স্বামী পাঁচ দিনের মধ্যে সেই টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে নাজমুলকে উদ্ধার করেন।
বাদী নুপুর জানান, আসামিরা চাঁদার টাকার জন্য বিভিন্ন সময় শাহজাহানকে ফোন করে বাড়িঘরে ভাঙচুরের হুমকি দেয়। শনিবার আসামিরা বাড়িতে এসে টাকা চাইলে দিতে অস্বীকার করেন তারা। এ সময় আসামিরা প্রাণনাশের হুমকি দেয়। পরে রাতে থানায় মামলা করেন নুপুর।

.png)

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে তিনি বাংলাদেশ-চীন বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান।
৪ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
২৪ মিনিট আগে
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কৌশল ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে।
৩৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সম্ভাবনা ও নতুন নিয়োগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের ভাষ্য, এ বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
১ ঘণ্টা আগে