পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩০
 মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত
মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। গত মে মাস থেকে তিনি পেট্রোবাংলা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আব্দুল মান্নান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব।

চলতি বছরের ১৪ মে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর ১৭ মে আব্দুল মান্নানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যান করা হয়।

গতকাল রোববার বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত