স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক প্রার্থীদের সমর্থনে সাতটি আসনে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই চিঠি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কাছে পাঠানো হয়।
এর আগে গত ২৩ ও ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনে পৃথক দুটি চিঠি দেয় জামায়াতে ইসলামী। চিঠিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দলটি সাতটি আসনে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিল। ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সাথে সমঝোতার ভিত্তিতে ওই আসনগুলো শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাই এসব আসনে যেন প্রতীক রাখা না হয়।
যেসব আসনে জামায়াত প্রতীক প্রত্যাহারের আবেদন করেছিল সেগুলো হলো—চট্টগ্রাম-৮, নরসিংদী-২, ভোলা-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৩, সুনামগঞ্জ-১ ও চট্টগ্রাম-১২।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এসব আসনে তাঁদের মনোনীত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এ কারণে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার জন্য অনুরোধ জানানো হয়।
তবে নির্বাচন কমিশন আজ এক চিঠিতে জানায়, আরপিও ১৬(২) অনুচ্ছেদ অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখের মধ্যেই চূড়ান্ত প্রার্থীর নাম নিশ্চিত করতে হয়। নির্ধারিত সময়ের পর এ বিষয়ে কোনো পরিবর্তন বা প্রতীক প্রত্যাহারের সুযোগ আইনে নেই।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা পার হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষে ব্যালট পেপার থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার কোনো এখতিয়ার নেই।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে উল্লিখিত সাতটি আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বহাল থাকছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে