স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় আট দিন ধরে আটকে থাকা চার পর্যটক ও একজন স্থানীয় গাইডকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) সকালে বিজিবির একটি টহল দল পাহাড়ি পথে হেঁটে পর্যটকদের প্রথমে নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে উপজেলা প্রশাসনের একটি জিপে করে তাদের থানচি সদর পৌঁছে দেওয়া হয়।
এর আগে ৪ জুলাই থানচির পর্যটনকেন্দ্র আমিয়াখুম ও বেলাখুম ভ্রমণে গিয়ে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় আটকা পরেন পর্যটকরা। পরে উপজেলা তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে থুইসা খিয়াং পাড়ায় আশ্রয় নেন। ওই গ্রামের এক বাসিন্দা মানবিক বিবেচনায় বিনামূল্যে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সহযোগিতা করেন।
এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের খোঁজ নেয় ও নিরাপত্তা নিশ্চিত করে বলিপাড়া ব্যাটালিয়নের অধীন জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
পর্যটকদের উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়ে আসছে বিজিবি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হচ্ছে। আজ (শনিবার) সন্ধ্যা ৭টা মধ্যে তারা আমাদের কাছে পৌঁছাতে পারে।’

.png)
-b767e3-256x144.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে-bee5de-256x144.webp)
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন।
৪ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে সাময়িক বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা।
৪ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)
ফরিদপুরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান সংযোগের তার, এসির তার ও বাইরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশকে বিষয়টি জানান।
৫ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)