স্ট্রিম সংবাদদাতা

জামালপুরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। জামালপুর জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এতে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন। এদিকে ১০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে তিনগুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের অধিকাংশের বয়স ৫ মাস থেকে ১ বছরের মধ্যে। মঙ্গলবার (৫ মে) বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক সোহানুর রহমান এ তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৬৭ জন বাড়ি ফিরে গেছে। এদিকে হামে আক্রান্তদের চিকিৎসার জন্য ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি জরুরি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।
সহকারী পরিচালক সোহানুর রহমান বলেন, ‘প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের আইসোলেশন রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের শয্যার চেয়ে রোগী ভর্তি তিনগুণ বেশি। আমরা চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছি।’
জামালপুরের সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক বলেন, জেলায় হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জামালপুর জেনারেল হাসপাতালে রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এখানে কোনো জটিল রোগী নেই। কাউকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়নি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে