স্ট্রিম প্রতিবেদক

উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের দক্ষতা বাড়াতে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এম এ মুহিত বলেন, স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত 'হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট' দ্রুত চালু করা হবে।
তিনি জানান, সরকার বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি চিকিৎসা পৌঁছে দেওয়াকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে।
বর্তমান স্বাস্থ্যব্যবস্থার নানা চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনীয় বিনিয়োগের অভাব, দক্ষ জনবলসংকট এবং সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থাপনার ঘাটতি এর জন্য দায়ী। এসব সমস্যা কাটিয়ে তুলতে সরকার সমন্বিত উদ্যোগ নিচ্ছে।’
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৭ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৬ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে