স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে ঘোষিত তারিখ বহাল রাখাতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের একাংশ।
বুধবার (২৭ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইন বিভাগের শিক্ষার্থী ও হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী রায়হান হোসেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে ক্ষমা চেয়ে বিকাল ৫টার মধ্যে পূর্বনির্ধারিত ভোটের তারিখ পুনর্বহাল রাখার ঘোষণা দিতে হবে। এসময়ের মধ্যে দাবি মানা না হলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, “নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত রাকসু বানচালের একটা পাঁয়তারা মনে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, ফাহিম রেজাসহ বিভিন্ন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে