স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুর সদরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পারভেজ নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষীগঞ্জে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
পারভেজ ব্যাপারী ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবু নাঈম জানান, পারভেজকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারে পুলিশ তাকে পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে কয়েকজন ব্যক্তি একের পর এক বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে পারভেজকে নিয়ে তারা পালিয়ে যায়।
পুলিশ জানায়, পারভেজকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। ককটেল হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৩১ মিনিট আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে