
বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে যোগ দিয়ে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘স্বাস্থ্য খাতে ওষুধ সেবা, চিকিৎসা সামগ্রী, মডার্ন হেলথ টেকনোলজি এবং মেডিকেল বায়ো-টেকনোলজির মতো অনেকগুলো দিক রয়েছে। সেজন্যই দেশের স্বাস্থ্য খাত নিয়ে বর্তমান সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।‘
বর্তমান সরকার ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে স্বাস্থ্যনীতির রূপরেখা তুলে ধরেছিলাম। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা যদি রোগের শুরুতেই রোগ মোকাবিলার ব্যবস্থা নিতে পারি, তাহলে রোগ মোকাবিলা অনেক ভালোভাবে সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতাল এবং উন্নত ল্যাব সবই শহরকেন্দ্রিক। সুনির্দিষ্টভাবে বললে সেটা রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম প্রাধান্যগুলোর একটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবা প্রদানে আমরা কাজ করছি।’

এছাড়াও, জেনারেল প্র্যাকটিশনারের (জিপি) আদলে প্রতিটি উপজেলায় একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা যায় কিনা, সেটিও সরকারের চিন্তাভাবনার মধ্যে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোতে দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এই স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশই হবেন নারী।’ স্বাস্থ্যকর্মীরা জনগণের দোরগোড়ায় গিয়ে স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় পরামর্শও দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে