ভিডিও ভাইরালদর্শনায় গৃহবধূ ও যুবককে চুল কেটে, গাছে বেঁধে নির্যাতনচুয়াডাঙ্গার দর্শনায় এক গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ‘অনৈতিক সম্পর্কের’ সন্দেহে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে সরকার: দেবপ্রিয়এই সরকার যেই সংস্কারের কথা বলল, সেই সংস্কার কার্যকরে যে সক্ষমতা ও অংশীজনের অংশগ্রহণ দরকার সেটা তারা দেখাতে পারলেন না। শেষ পর্যন্ত তাঁরা নতুন শক্তির কথা বলে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেলেন।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ২০ জানুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।
তিন দফা দাবিতে রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চালু করা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার-এনইআইআর ব্যবস্থা তুলে নেওয়া, মোবাইল আমদানিতে ভ্যাট কমানো ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে আজও সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে আজও রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলোর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি চেম্বার আদালতের কার্যতালিকায়জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য চেম্বার আদালতের কার্যতালিকায় উঠেছে।
সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়ালদুদিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকাআজ বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টা ১৩ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ২৭১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে লোক খুঁজছে সরকারজাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে সরকার গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
সাড়ে ৪ কোটি টাকার শোধনাগার দুই মাস পর বন্ধ, বিশুদ্ধ পানি সংকটে ৬০০ পরিবারগাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় দেড় বছর আগে একটি পানি শোধনাগার নির্মাণ করা হলেও মাত্র দুই মাস পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানি সংকটে পড়েছেন ৬০০ পরিবারের অন্তত ২ হাজার মানুষ। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী।
বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিও নিয়ে ইসির বক্তব্যবাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিওর ঘটনায় তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সাংবাদিকদের এআই সক্ষমতা বৃদ্ধিতে পিআইবি–ইউনেস্কোর প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিকতায় তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতনতা এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
বৈদেশিক কর্মসংস্থান: বাড়ছে না দক্ষ ও পেশাজীবী কর্মীর সংখ্যাবাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে কয়েক লাখ কর্মী কাজের জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। কিন্তু এর অধিকাংশই স্বল্প ও অদক্ষ কর্মী। তাই কর্মস্থলে তাঁরা নানান সমস্যার মুখে পড়েন। আবার বেতন-ভাতাদিতেও তাঁরা দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের চেয়ে পিছিয়ে থাকেন।
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছেবাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে ভিসা প্রদানের এ স্থগিতাদেশ কার্যকর হবে।
পুরান ঢাকায় সীমিত পরিসরে চলছে সাকরাইন উৎসবপৌষসংক্রান্তি ঘিরে পুরান ঢাকায় সীমিত পরিসরে সাকরাইন উৎসব পালিত হচ্ছে। তবে, স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে বলেও জানা গেছে।
সচিব কমিটির সভায় ৭৫১ পদ সৃষ্টির অনুমোদনসরকারের বিভিন্ন দপ্তরে নতুন করে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৫১টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫২টি পদ বিলুপ্তি ও ২৪টি পদ সমন্বয় করা হয়েছে।