লুটপাটের টাকায় ফ্যাসিবাদীরা গণভোট নিয়ে মিথ্যাচার করছে: আলী রীয়াজপলাতক ফ্যাসিবাদীরা লুটপাটের টাকা খরচ করে গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জনগণকে সত্য জানানোর মাধ্যমেই এই মিথ্যাকে পরাজিত করতে হবে।
রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার আবারও অবরোধ: ৭ কলেজের শিক্ষার্থীপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে চলা অবরোধ আজকের মতো প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আগামী রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আকাশ কলির সেই অভয়াশ্রম রক্ষায় ১০ দপ্তরে আইনি নোটিশ‘পাখি বন্ধু’ খ্যাত পাবনার আকাশ কলি দাসের অভয়াশ্রম রক্ষায় ব্যবস্থা নিতে দুটি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় জেলা প্রশাসক (ডিসি)সহ সরকারি ১০টি দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবীদের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লয়ারস সোসাইটি ফর ল নামে সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জালাল উদ্দিন উজ্জ্বল।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভারাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে আসন্ন গণভোটে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘গণভোট ২০২৬’ উপলক্ষ্যে এক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পোস্টাল ব্যালটে অনিয়মের ব্যাখ্যা ইসিকে দিতে হবে: সালাহউদ্দিনপোস্টাল ব্যালটে প্রতীকের ক্রমের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোট দানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ (বাস্তবায়ন) হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিম হচ্ছি।
অ্যাম্বুলেন্স আটকে রাখায় বৃদ্ধের মৃত্যু: ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১বুধবার (১৪ জানুয়ারি) রাতে পালং মডেল থানায় নিহতের নাতি জুবায়ের হোসেন বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুমন খান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান ইরানের মনোনয়ন বৈধঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেওয়া হয়।
রিকশায় পতাকা বাঁধা নাফিজের নিথর দেহআসাদুজ্জামান কামালসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলেজুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হৃদয়বিদারক দৃশ্য—রিকশায় নিথর পড়ে আছে কিশোর গোলাম নাফিজ, কপালে বাঁধা বাংলাদেশের জাতীয় পতাকা।
রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশীদের কথা শুনলেন তারেক রহমানরাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষা
বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনবাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করেছি।’
সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক চলছেবৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। বাকি তিন প্রতিনিধি হলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার।
বাংলাদেশে যাত্রা শুরু করল ‘হোস্টিং ডটকম’, মিলবে বাংলায় সেবাহোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে এর কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়া কেন, প্রশ্ন সিপিডিরপ্রস্তাবিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০২৬-২০৫০) চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করছে বলে অভিযোগ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নির্বাচনের মাত্র এক মাস আগে কার স্বার্থে ও কেন এ পরিকল্পনা চূড়ান্ত করার তোড়জোড়, সে প্রশ্নও তুলেছে সংস্থাটি।
ভিডিও ভাইরালদর্শনায় গৃহবধূ ও যুবককে চুল কেটে, গাছে বেঁধে নির্যাতনচুয়াডাঙ্গার দর্শনায় এক গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ‘অনৈতিক সম্পর্কের’ সন্দেহে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে সরকার: দেবপ্রিয়এই সরকার যেই সংস্কারের কথা বলল, সেই সংস্কার কার্যকরে যে সক্ষমতা ও অংশীজনের অংশগ্রহণ দরকার সেটা তারা দেখাতে পারলেন না। শেষ পর্যন্ত তাঁরা নতুন শক্তির কথা বলে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেলেন।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ২০ জানুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।
তিন দফা দাবিতে রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চালু করা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার-এনইআইআর ব্যবস্থা তুলে নেওয়া, মোবাইল আমদানিতে ভ্যাট কমানো ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।