কবি কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদির কবর খননইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের অংশ হিসেবে কবর খনন করা হচ্ছে। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধী চত্বরে দাফন করা হবে।
হাদি হত্যা ও গণমাধ্যমের ওপর হামলার তদন্ত দাবি অ্যামনেস্টিরশরিফ ওসমান হাদি হত্যা এবং পরবর্তী ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংস ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এ কে খন্দকারের কৌশলগত সিদ্ধান্ত স্বাধীনতার সংগ্রামকে আরও সুসংহত করেছিল: প্রধান উপদেষ্টাবাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকার মারা গেছেনএয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার) বীর উত্তম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। আজ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় তিনি মারা যান।
হাদির জানাজা: মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন মানুষআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন মানুষ। সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউয়ে ঢুকতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্ট পার হয়েই ঢুকতে হচ্ছে সবাইকে।
ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭: প্রেস উইংধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ডুবালিয়া পাড়ায় ঘটে যাওয়া এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকে বাংলাদেশদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
ওসমান হাদির জানাজা: নিরাপত্তায় ১ হাজার পুলিশ, থাকবে বডি-ওর্ন ক্যামেরাজাতীয় সংসদ ভবন এলাকা, দাফন স্থলসহ আশেপাশের বিভিন্ন এলাকা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসব পয়েন্টে নজরদারির দায়িত্ব পালন, পেট্রলিং ও তল্লাশি কর্মকাণ্ডেও এই ক্যামেরা ব্যবহার হচ্ছে।
গার্ডিয়ানের ‘আলোচিত বিশ্বের’ ২০ ছবিতে ডেইলি স্টার ভবনের আগুনচলতি সপ্তাহে বিশ্বের দেশে ঘটা বিভিন্ন ঘটনা ছবি তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত কয়েকটি ঘটনা ২০টি ছবিতে তুলে ধরে সংবাদমাধ্যমটি। এই ছবিগুলোতে দ্য ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের একটি ছবিও রয়েছে।
মধ্যরাতে বিএনপি নেতার ঘরে তালা মেরে আগুন, পুড়ে মারা গেছে শিশুলক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরীর বসতঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যাশিশু নিহত হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সহিংসতা উসকে দেয়, এমন সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে রিপোর্ট নেবে সরকারসন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে এখন থেকে সরাসরি রিপোর্ট করা যাবে। আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে সরাসরি রিপোর্ট করা যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ
হাদির জানাজায় অংশ নেওয়ার আহ্বান সাদিক কায়েমের, সারা দেশে কফিন মিছিলের ডাকআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
হাদির জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান ইনকিলাব মঞ্চেরআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের স্বাধীনতাকামী সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ওসমান হাদির শাহাদাত ও সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতিশহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।
সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি আশরাফ, সম্পাদক এনামুলফেনীর সোনাগাজী সমিতি ঢাকার নির্বাহী ও উপদেষ্টা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদ সভাপতি এবং কাস্টমস কমিশনার (অব.) এনামুল হক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, শান্ত থাকার আহ্বানজুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সংসদ ভবন প্লাজায় কারা চিরঘুমে, হাদির নামও আলোচনায়জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছে সাতজনের কবর। তাদের সবাই স্বাধীন বাংলাদেশের অথবা অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন। একই স্থানে দাফন করার জন্য জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির নাম আলোচনায় এসেছে।