বিভিন্ন সংগঠনের বিবৃতিএই হামলা শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের ওপর আক্রমণ: সম্পাদক পরিষদ-নোয়াব‘সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো’র ওপর গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে তারা।
উদীচী কার্যালয়ে আগুনউদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয়।
আক্রান্ত গণমাধ্যম, যা বলছে ইসলামপন্থী দলগুলোঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরে শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে দলটির আমির ডা. শফিকুর রহমান ‘কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে জাতীয় ঐক্য ও নির্বাচন রক্ষার বার্তা’ দিয়েছেন।
সংবাদপ্রতিষ্ঠান আক্রান্তের ঘটনায় ৫ গণমাধ্যমের উদ্বেগদ্য সেনট্রিস্ট নেশন, ঢাকা স্ট্রিম, দ্য ডেলটাগ্রাম, দ্য ডিসেন্ট ও দ্য পোস্টের সমন্বয়ে সদ্য গঠিত এ জোট তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সহিংসতার তীব্র নিন্দা জানাই। এটি দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট চেষ্টা।’
নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত: ইউট্যাবসংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব)।
হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারেসিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রথম আলোতে হামলা পরিকল্পিত, করেছে স্বার্থান্বেষী মহল: সাজ্জাদ শরিফপ্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
বাংলাদেশে থাকা নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্রবাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
দেশের পথে হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবিতেইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ৪টা ৩ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত: পুলিশইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার, নাগরিক সমাজের প্রতিবাদপ্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-আগুনের ঘটনার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
হাদির দাফন হচ্ছে ঢাকায়আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়ক রাফে সালমান রিফাত এ বিষয়ে পরিবারের বরাতে স্ট্রিমকে বলেন, ‘হাদি ভাইয়ের দাফন ঢাকায় হবে। তবে কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদ ভবন চত্বরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলামের কবরের পাশেও হতে পারে।’
শনিবারের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ওসমান হাদির মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি: পরিবেশ উপদেষ্টাজুলাই-গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
ওসমান হাদির মৃত্যুতে ভূমি উপদেষ্টা এবং প্রাণিসম্পদ উপদেষ্টার শোকজুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
প্রথম আলো-ডেইলি স্টারে ভাঙচুরভিডিও দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ডিএমপি কর্মকর্তাভিডিও দেখে দেখে প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় করা হচ্ছে মামলা।
উত্তপ্ত পরিস্থিতিতেও রাজধানীতে পুলিশের ঢিলেঢালা উপস্থিতিরাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের বিশেষ তৎপরতা দেখা যায়নি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ট্রিমের কয়েকজন প্রতিবেদক সরেজমিন ঘুরে রাজধানীর এই চিত্র দেখেছেন।