মোটরযানে চালু ই-ট্যাক্স টোকেন, কিউআর কোডেই সমাধানসড়কে মোটরযানের কর পরিশোধে চালু হয়েছে ই-ট্যাক্স টোকেন। মোটরযানের মালিক ও চালকরা এখন থেকে মোবাইল ফোনে কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন দেখিয়ে চলাচল করতে পারবেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, খাগড়াছড়িতে বিদেশি অস্ত্রে সন্ত্রাসীরা গুলি করেছেখাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় দেশের বাইরে থেকে আনা অস্ত্র দিয়ে একদল সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, আংশিক শিথিল অবরোধখাগড়াছড়িতে গত শনিবার জারি হওয়া ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে জুম্ম-ছাত্র জনতার ডাকা অবরোধ। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছে জুম্ম-ছাত্র জনতা।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে যেসব পরামর্শ দিল পুলিশনিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে বিনিয়োগ করতে চান স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ইমরান খান সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়ে ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়পরিবার থেকে দূরে, হলেই দুর্গাপূজা উদযাপন করবেন অনেক শিক্ষার্থীশুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বছরের এই সময়টায় সবাই সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটান। তবে এর মধ্যেও কয়েকজন ব্যতিক্রম আছেন। এ সময়টায় তাঁরা পরিবারের সঙ্গে থাকেন না—কেউ বাধ্য হয়ে, আবার কেউ স্বেচ্ছায়।
মল চত্বরে রাতে নারী শিক্ষার্থীদের বসতে বাধা, প্রশাসন বলছে ‘ভুল বোঝাবুঝি’ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় রাতের বেলায় নারী শিক্ষার্থীদের ঢুকতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা বাধা প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছে, ‘এটি ভুল বোঝাবুঝি’।
কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মারা গেছেনকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খাগড়াছড়ির ঘটনায় ভুয়া ভিডিওতে সয়লাব ফেসবুক, বিভ্রান্তি তৈরির ‘চেষ্টা’খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন পর্যন্ত এরকম চারটি ভিডিওর সত্যতা যাচাই করে সেগুলো ভুয়া বলে জানিয়েছে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিস ল্যাব।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রথম ৬ মাসের তুলনায় ৪১ শতাংশ বেড়েছেডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে। প্রতি মাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে, আর মৃত্যু হচ্ছে উল্লেখযোগ্য হারে। গত ৬ মাসের তুলনায় চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ। এর সঙ্গে যোগ হয়েছে ভাইরাল জ্বর।
খাগড়াছড়ির ঘটনায় যা বলল সেনাবাহিনীদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলমান অস্থিতিশীলতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলাটির গুইমারা উপজেলায় রোববার (২৮ সেপ্টেম্বর) তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে থেকেই সেখানে ১৪৪ ধারা বলবৎ আছে।
ট্রাইব্যুনালে হাসিনার অপরাধের ১৮ ভিডিও প্রদর্শনআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবের সময়কার ভিডিও ও তথ্য সরাসরি প্রদর্শন করা হয়েছে। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনার অপরাধের পক্ষে প্রসিকিউশনের দালিলিক প্রমাণ হিসেবে এসব ভিডিও দেখানো হয়েছে। ট্রাইব্যুনালে দেখানো ভিডিওর সংখ্যা ১৮।
রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষক নিয়োগে ‘প্রশ্ন ফাঁসের’ কল রেকর্ড, আছে সাবেক শিবির নেতার নামচাকরিপ্রার্থীর অভিযোগ, এক্ষেত্রে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। তিনি নাট্যকলা বিভাগের সভাপতির সঙ্গে তাঁর একটি ফোনকল রেকর্ডও সামনে এনেছেন। অবশ্য বিভাগের সভাপতি মীর মেহবুব আলমের দাবি, এই ফোনকল রেকর্ড প্রযুক্তির সাহায্যে বানানো।
সোনারগাঁয়ের সুফি-সমাজ ও সুলতানী শাসনব্যবস্থা নিয়ে মাকামের আলোচনা সভাবাংলাদেশের শাসনব্যবস্থা, নগরায়ন ও সংস্কৃতিতে সুফিদের অংশগ্রহণের আলাপকে জনপরিসরে হাজির করা জরুরি বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক তাহমিদাল জামি।
নানা দোলাচলে বইমেলাডিসেম্বরে হচ্ছে না মেলা, পরে সময় জানাবে বাংলা একাডেমিআগামী ডিসেম্বরে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা 'স্থগিত' করেছে বাংলা একাডেমি।
হজের তিন প্যাকেজ ঘোষণা, কমল খরচসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি প্যাকেজের ন্যূনতম খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, আর সর্বোচ্চ খরচ পড়বে প্রায় ৭ লাখ টাকা।