বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ পরিদর্শকচাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় পুলিশের ৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহীতে এনসিপি নেত্রীর পদত্যাগের ঘোষণা, বললেন—নীতি বিসর্জন দিতে চাই নারাজশাহী জেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়ার পর ফেসবুকে আগের ছবি ছড়িয়ে তাঁকে ‘আওয়ামী দোসর’ বলার বিরুদ্ধে সংগঠনকে পাশে পাননি কমিটির যুগ্ম-সমন্বয়ক শামীমা সুলতানা মায়া। এ ছাড়া মহানগর কমিটির বিরুদ্ধে জেলা-উপজেলার কমিটি নিয়ন্ত্রণের অভিযোগ তুলে দলের প্রধানের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
নির্বাচনের পরেও ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত রাখার দাবি নাহিদেরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন করতে চাই না: প্রধান উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে, যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে।’
কার্নিশে ঝোলা ছাত্রকে পুলিশের গুলি, অভিযোগ গঠনে আদেশ পেছালজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন প্রশ্নে আদেশ হবে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)।
ফরিদপুরে সংসদীয় সীমানা ইস্যু: ‘জনগণের আন্দোলন’ উল্লেখ করে ইসিতে ডিসির চিঠিফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ কর্মসূচি ও আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মন্দির পরিদর্শনে যান তিনি।
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়তা করছে ইইউ: রাষ্ট্রদূত মিলারইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ইইউ সহায়তা করছে। নাগরিক ও ব্যবসায়ীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার কার্যক্রমকে ইইউ সমর্থন দিচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিংয়ের’ অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেন। ‘সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সালাম দেওয়ানো’, ‘সমকামী বলা’, ‘অশ্লীল কবিতা পড়ান
গ্রেপ্তারের পরদিন র্যাব হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারসিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার মামলায় গত শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা এলাকায় বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন ভোরে র্যাব কার্যালয়ের শৌচাগারে ভেন্টিলেটরের রডে কম্বল দিয়ে গলায়
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও বাড়লআবারও জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দিতে যা বললেন মাহমুদুর রহমানজবানবন্দিতে মাহমুদুর রহমান দেশের অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও রাজনীতিক এবং প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা ও সমর্থনে মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে কীভাবে হাসিনা একজন ফ্যাসিস্ট শাসকে হয়ে উঠেন তার বর্ণনা দিয়েছেন।
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্র বহিষ্কারবাংলাদেশের রাজনীতি নিয়ে শুরু হওয়া তর্কের জেরে সহপাঠীদের ওপর হামলার অভিযোগে আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনকাতারের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
রাতে থানায় আত্মসমর্পণ, ভোরে পিবিআই হাজতে ‘আত্মহত্যা’মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় রোববার রাতে আত্মসমর্পন করেন আলোচিত লিটন হত্যামামলার আসামি মোকাদ্দুস। পরে মামলাটির তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে তাঁকে হস্তান্তর করে থানা-পুলিশ। সোমবার ভোরের দিকে জেলা শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজতখানায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হয়।
কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, মামলা করতে চাইছেন না ভুক্তভোগীরাকুষ্টিয়ার মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা করতে চাইছেন না মন্দির কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির কেউ। মিরপুর থানার ওসি বলছেন, অজ্ঞাতনামা আসামি করে মামলা করা যায় জানানোর পরও তারা মামলা করতে রাজি হচ্ছেন না।