ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানায় ভাঙচুর, আবার বিক্ষুব্ধদের দখলে মহাসড়কভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে সকাল থেকে আন্দোলনকারীদের মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। তবে বেলা ১১টার দিকে টায়ার জ্বেলে, বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
ফরিদপুরে উপজেলা পরিষদ-থানায় হামলা, ভাঙচুর-আগুনফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী জনতা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এদিকে, ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায়
জাকসু নির্বাচন প্রত্যাখ্যান শিক্ষক নেটওয়ার্কের, নিরপেক্ষ তদন্তের দাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পাশাপাশি এই নির্বাচনে ওঠা নানা অভিযোগের নিরপেক্ষ তদন্তও চেয়েছে সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
সুপ্রিম কোর্ট ‘হেল্পলাইনের’ এক বছরে, সেবা পেলেন কতজনগতবছর সেপ্টেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হেল্পলাইন নম্বর চালু করা হয়। গত একবছরে এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে আইনি সেবা পেয়েছেন ৩ হাজার ৭২ জন বিচারপ্রার্থী। সোমবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পদ্মায় ইলিশের জালে ধরা ১১ কেজি কাতল, বিক্রি সাড়ে ১৪ হাজারহরিরামপুরে পদ্মা নদীতে মৎস্যজীবী আব্দুর রাজ্জাকের ইলিশজালে ধরা পড়ে বড় কাতল। মাছটি কিনতে বেশ কয়েকজন দরদাম করেন। পরে মাছটি স্থানীয় এক ব্যবসায়ি ১৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
বন্ধ ঘরে ঝুলছিলেন স্বামী, বিছানায় স্ত্রী ও সন্তানের মরদেহস্বামী রুবেল আহমেদ বর্তমানে বেকার ছিলেন, তবে স্ত্রী সোনিয়া আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন রুবেল।
৩৫ বছর পর রাকসু নির্বাচন: ‘সম্ভাবনা’ ও ‘শঙ্কার’ মধ্যেই শুরু হলো প্রচারণা৩৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রতিদিন সকা
তরুণদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই: প্রধান উপদেষ্টা‘আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’
আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসগণতন্ত্রের যাত্রা: প্রাচীন গ্রিস থেকে আজকের পৃথিবীআজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘ ২০০৭ সালে সাধারণ পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ঘোষণা করে। প্রথমবার এটি পালিত হয় ২০০৮ সালে। এরপর থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ, সংগঠন ও গণমাধ্যমে গণতন্ত্রের গুরুত্ব ও চ্যালেঞ্জ নিয়ে আলোচ
ডাকসু নির্বাচনের ভোটগণনায় গরমিলক্লান্তিজনিত ভুল, তালিকায় পরিবর্তন নেই: নির্বাচন কমিশনঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত ফলাফলে যোগ করবার ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছে নির্বাচন কমিশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি‘এডিসি আক্তার নির্দেশ দেন, কিন্তু আমি গুলি করতে চাইনি’জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সপ্তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
সচিবালয় সিঙ্গেল-ইউজ প্লাস্টিকমুক্ত করতে মনিটরিং কার্যক্রম চালু হচ্ছেসচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক (এসইউপি) মুক্ত করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান ছয় মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো চূড়ান্তনির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খাাস
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূতরাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৫টা ১১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের আসামে।
ডাকসু নির্বাচনের ভোট গণনায় গরমিলঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের হিসাবে গরমিল দেখা গেছে। বেশ কিছু প্রার্থীর প্রাপ্ত মোট ভোটসংখ্যা ও হলভিত্তিক প্রকাশিত ভোটের হিসাবের মধ্যে গরমিল রয়েছে।
থামছে না মাজারে হামলা, নিরাপত্তাহীনতায় পীর-আশেকানরারাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং তাঁর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনায় সমালোচনার ওঠে। যদিও সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।’
তিস্তায় পানি বাড়ছে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কানীলফামারীতে আবার বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। উজানের ঢলে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্ট তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ৬ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় পানি বেড়েছে ১৭ সেণ্টিমিটার। এতে ১৫টি গ্রাম ও চরাঞ্চলের ন