আদালতে সংবিধান হাতে অধ্যাপক কার্জন, চাইলেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণঅধ্যাপক কার্জনের দাবি, তাঁদের এই ধরনের হেনস্তার প্রতিকার হিসেবে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক। তিনি আরও জোর দিয়ে বলেন, দেশের সংবিধান রক্ষা করা সকলের দায়িত্ব।
সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারেসন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫ শুরুদুই দিনব্যাপী ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫‘ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সোয়া ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
তরুণ প্রজন্ম পুরোনো রাজনীতি ফিরতে দেবে না: পররাষ্ট্র উপদেষ্টারাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং কার্যকর গণতন্ত্রের ওপর গুরুত্ব আরোপ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, `বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্দীপনা ও দৃঢ় সংকল্প ২০২৪ কিংবা ১৯৯১-এর আগের পুরোনো রাজনীতি ফিরতে দেবে না।‘
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডগুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। খসড়ায় গুমকে ‘চলমান অপরাধ’ হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
অবরোধ থেকে শাটডাউনপ্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন কি দীর্ঘ হওয়ার পথেদাবি আদায় না হলে বিসিএস প্রকৌশলীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবিগুলো পর্যালোচনার জন্য ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। এ ছাড়া আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা এটি প্রত্যাখ্যান করেছে।
দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’দেশের সব সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কার্যকর রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।
সিজারের সময় পেটে এক ফুট গজ রেখেই সেলাই, সাত মাস পর অপসারণসাত মাস ব্যথার চিকিৎসা করতে গিয়ে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় ফেনীর সিভিল সার্জন ও ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তারা।
ডিপ্লোমা বনাম বিএসসি: প্রমোশন ও পদমর্যাদা নিয়ে উত্তাল প্রকৌশল খাতবাংলাদেশের প্রকৌশল খাতে দীর্ঘদিনের পুরোনো দ্বন্দ্ব—ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বনাম বিএসসি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার—আবার নতুন করে উত্তপ্ত রূপ নিয়েছে। প্রমোশন, পদমর্যাদা ও ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহারের প্রশ্নে দুই পক্ষের বিরোধ এখন দেশজুড়ে আন্দোলনে রূপ নিয়েছে।
ইসির নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়াআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের আগে এ রোডম্যাপ ‘পুরোনো বন্দোবস্তের পুনরাবৃত্তি’।
শীর্ষ ২০ শতাংশ মানুষ অন্য জগতে বাস করেন, জরিপে উঠে এলো গভীর অর্থনৈতিক বিভাজনদেশের বেশিরভাগ মানুষের আয় বছরের পর বছর একই রয়েছে। অপর্যাপ্ত এই আয় দিয়ে পরিবারের মাসিক খরচসহ জরুরি চিকিৎসা ব্যয় মেটানো যায় না। এ পরিস্থিতি মানুষের অর্থনৈতিক সংকটকে তীব্র করছে এবং সমাজে বৈষম্য বাড়াচ্ছে। আয়ের দিক দিয়ে শীর্ষে থাকা ২০ শতাংশ মানুষ বাকিদের চেয়ে অন্তত ৫০ হাজার টাকা বেশি উপার্জন করছেন।
সিলেটে পুকুরে মিলল দেড় লাখ ফুট ‘সাদা পাথর’সিলেটের সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুরে অভিযান চালানো হয়। এতে গোপনে মজুদ করে রাখা প্রায় দেড় লাখ ঘন ফুট সাদা পাথর উদ্ধারের পর জব্দ করা হয়।
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠনপ্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবিগুলো পর্যালোচনার জন্য সরকার ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এ গ্রুপের প্রধান হিসাবে আছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
চবিতে ৩৬ বছর পর চাকসু নির্বাচন ১২ অক্টোবরচাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র বিতরণ হবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর শেষ হবে মনোনয়ন জমাদান।
হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, এনসিপি বর্জনের হুঁশিয়ারিবিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের দেওয়া বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। সেইসঙ্গে তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। নইলে সম্পূর
প্রকৌশল খাতে ডিপ্লোমা-স্নাতক বিতর্ক: প্রমোশন ও গ্রেড নিয়ে বহু বছরের টানাপোড়েনদেশের প্রকৌশল খাতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের পদোন্নতি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বিশেষ করে ২০১৩ সালের পর থেকে পদোন্নতি ও গ্রেড-সংক্রান্ত নীতি পরিবর্তনের কারণে নতুন প্রজন্মের বিএসসি স্নাতকরা (গ্র্যাজুয়েট) উদ্বিগ্ন।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।