জুলাই-যোদ্ধার বয়ানে ৫ আগস্ট
‘লাশটা নিয়া যাইতে দেন’– পুলিশকে অনুরোধ করছিলেন হোসাইনের ভাই হাসান। লাশের স্তূপের পাশে নিজের ভাইকে পড়ে থাকতে দেখে আর্তনাদ করে ওঠেন তিনি। এমনই এক ভয়াবহ অবস্থা থেকে কোনো রকমে বেঁচে ফেরেন মোহাম্মদ হোসাইন। তবে তাঁকে চিরদিনের মতো হারাতে হয়েছে একটি হাত।