হাতিয়ায় বাঁধ ভেঙে বিপর্যস্ত উপকূলের জনজীবন, নিম্নাঞ্চলে জলাবদ্ধতাশনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও কবিরহাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ফিরে দেখা ২৯ জুলাই‘জাতিকে নিয়ে মশকরা করবেন না’ এবং লাল রং ধারণের ঘোষণা২৯ জুলাই ২০২৪। এদিন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে বিক্ষোভে নিহতদের স্মরণে পরদিন অর্থাৎ ৩০ জুলাই দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা এই শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বাঁধার ঘোষণা দেয়।
জুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো আরও ১৭৫৭ জনের নামআহত আরও ১ হাজার ৭৫৭ জনের নাম যুক্ত করে জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে সরকার। তিন ক্যাটাগরিতে তাদের নাম যুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তালিকার গেজেট প্রকাশ করা হয়।
দেশব্যাপী নৈরাজ্যের শঙ্কায় ৮ আগস্ট পর্যন্ত ‘বিশেষ অভিযান’ চালাবে পুলিশদেশব্যাপী নৈরাজ্যের শঙ্কায় আগীম ৮ আগস্ট পর্যন্ত অবস্থায় বিশেষ অভিযানসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। গতকাল সোমবার পুলিশের বিশেষ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে আলাপ হলেও রাজনৈতিক আদর্শিক কারণে ঐকমত্য হয়নি: উপদেষ্টা মাহফুজ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে কয়েকবার আলাপ হলেও রাজনৈতিক আদর্শিক কিছু বক্তব্য নিয়ে (রাজনৈতিক দলগুলোর সঙ্গে) এখনো ঐকমত্য নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না : হাসনাত আব্দুল্লাহহাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এ রকম তেলবাজ-সেলফিবাজদের।’
এক বছরেই বিলুপ্তির মুখে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন: নেপথ্যে সাংগঠনিক দুর্বলতা ও কোরাম‘জুলাই একটি মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধএক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুতলালমনিরহাট রেলওয়ে স্টেশন ইয়ার্ডের পাশে কমিউটার ট্রেনের ধাক্কায় আন্তনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণাঢাকায় ঘনবসতি বেড়েছে ৭ গুণ, হারিয়ে গেছে ৬০ শতাংশ জলাশয়২০৩৫ সালের মধ্যে ঢাকায় বসবাস করা মানুষের সংখ্যা হবে ২ দশমিক ৫ কোটি। ঢাকায় বর্তমানে গাছপালা আছে ১১ দশমিক ৬ শতাংশ, জলাশয় ৪ থেকে ৫ শতাংশ, আর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঢাকার প্রকৃতি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে।
জুলাই জাতীয় সনদের খসড়াজুলাই সনদ /একমত হওয়া সুপারিশগুলো বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে রাজনৈতিক দলগুলোকেপারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যেসব কাঠামোগত, আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে একমত হবে, সেগুলো বাস্তবায়ন করবে দলগুলো। জুলাই জাতীয় সনদের খসড়ায় এমন অঙ্গীকারের কথা বলা হয়েছে।
চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা, আক্ষেপ মায়েররাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। পরে সংগঠনের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্তপুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন নাগরিকেরাপুলিশ বাহিনীর পেশাদারত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতে ৯ সদস্যের স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্তে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশনে পুলিশের বিরুদ্ধে নাগরিকেরা অভিযোগ দায়ের করতে পারবেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও দেবে পুলিশ কমিশন।
নির্বাচনের প্রস্তুতিসেপ্টেম্বর থেকে শুরু হবে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ: প্রেস সচিবআগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে দেড় লাখ পুলিশ সদস্যকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
মানবাধিকার কমিশনের অফিস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদসরকারের সিদ্ধান্ত ন্যায়ানুগ হয়নি, আমরাও উদ্বিগ্নঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সরকারি সিদ্ধান্ত ন্যায়ানুগ হয়নি এবং এ নিয়ে বিএনপিও উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
লক্ষ্মীপুরে বৃষ্টি-জোয়ারে সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দাসড়কের ভাঙা স্থানটি প্রায় ৩০ ফুট চড়া খালের আকার ধারণ করেছে। সড়কের পশ্চিম পাশের কোমড় পানি পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে।
স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি, নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না: সালাহউদ্দিনজাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবারও আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ না জন্ম নিতে পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।’
ফিরে দেখা ২৮ জুলাই‘দেশটা কারো বাপের না’, দেয়ালে দেয়ালে প্রতিবাদের ভাষা২৮ জুলাই ২০২৪। এদিন আন্দোলনকারীরা দেয়ালে দেয়ালে জানিয়ে দেন ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘দেশটা কারো বাপের না’, ‘পুলিশের বর্বরতার বিচার চাই’। এদিন ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের কাছ থেকে জোর করে আদায় করা হয় ভিডিওবার্তা।