মানবাধিকার কমিশনের অফিস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদসরকারের সিদ্ধান্ত ন্যায়ানুগ হয়নি, আমরাও উদ্বিগ্নঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সরকারি সিদ্ধান্ত ন্যায়ানুগ হয়নি এবং এ নিয়ে বিএনপিও উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
লক্ষ্মীপুরে বৃষ্টি-জোয়ারে সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দাসড়কের ভাঙা স্থানটি প্রায় ৩০ ফুট চড়া খালের আকার ধারণ করেছে। সড়কের পশ্চিম পাশের কোমড় পানি পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে।
স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি, নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না: সালাহউদ্দিনজাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবারও আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ না জন্ম নিতে পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।’
ফিরে দেখা ২৮ জুলাই‘দেশটা কারো বাপের না’, দেয়ালে দেয়ালে প্রতিবাদের ভাষা২৮ জুলাই ২০২৪। এদিন আন্দোলনকারীরা দেয়ালে দেয়ালে জানিয়ে দেন ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘দেশটা কারো বাপের না’, ‘পুলিশের বর্বরতার বিচার চাই’। এদিন ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের কাছ থেকে জোর করে আদায় করা হয় ভিডিওবার্তা।
উত্তরায় বিমান বিধ্বস্ত /আরও এক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৬এর আগে রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংশোধিত তালিকা অনুযায়ী মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৩৩ জন।
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, পরে যোগদানজাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপি ওয়াকআউট করেছে। আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে।
রাজনৈতিক সংস্কারে ‘জুলাই সনদ’: বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদবাংলাদেশে রাজনৈতিক সংস্কার প্রশ্নে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কয়েক মাস ধরে ধারাবাহিক সংলাপ চালিয়ে গেলেও এখনো বহু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে আনুপাতিক নির্বাচনব্যবস্থা চালু, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের ক্ষমতার ভারসাম্য।
কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিলকেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাকি সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ।
নায়ক জসীমের মতো অকালে চলে গেলেন তাঁর ছেলে ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট-বেজিস্ট এ কে রাতুলআজ ১৯ জুলাই, বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় লুবনা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ কে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডের সদস্য প্রিতম আরেফিন।
মসজিদ নিয়ে সংঘাতে মৃত্যু, এলাকায় ১৪৪ ধারাবেড়ায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী টহল আরও জোরদার করা হয়েছে। আবারও সংঘাতের আশঙ্কায় এলাকাটিতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সংশোধনী বিজ্ঞপ্তিইসির গণমাধ্যমকর্মী নীতিমালা প্রত্যাখ্যান আরএফইডির, সংশোধনের আহ্বাননির্বাচন কমিশনের জারি করা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫ প্রত্যাখ্যান করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
নেত্রকোনায় এনসিপির সমাবেশসংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ ইসলামনাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই।’
জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজজাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের জুলাই সনদের প্রাথমিক খসড়া আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
ইসিতে দলীয় হিসাবএক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা, ব্যয় প্রায় ৫ কোটি২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। আজ রোববার (২৭ জুলাই) সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ হিসাব জমা দেন।
ঐকমত্য কমিশনের আলোচনায় পুলিশ কমিশন গঠনের প্রস্তাবদ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হিসেবে পুলিশ কমিশন গঠন আলোচনার কেন্দ্রে রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়।
মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির আলী আর নেই, মির্জা ফখরুলের শোকবীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির আলী গত শুক্রবার (২৫ জুলাই) জার্মানির একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
ফিরে দেখা ২৭ জুলাইশিক্ষকেরা ডিবি অফিসে গেলেও দেখা দিলেন না হারুন২৭ জুলাই ২০২৪। এদিন সন্ধ্যায় আরও দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হেফাজতে নেয় ডিবি। আর আগে থেকেই ডিবি হেফাজতে ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদার। জুলাই গণ-অভ্যুত্থানের রুদ্ধশ্বাস দিনগুলোয় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে জন্ম নিয়েছে কত না সত্য গল্প।