ফেনীতে ১৫টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত, আবারো বন্যার আশঙ্কাটানা দুই দিনের বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছেন ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ৩০টির বেশি গ্রামের হাজার হাজার পরিবার। পরশুরামের চিথলিয়া এলাকার জাকিয়া আক্তার আক্ষেপ নিয়ে বলেন, ‘গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবার আবারও একই পরিস্থিতি।’
গত বছরের ৯ জুলাই: একদিন বিরতি দিয়ে ফের বাংলা ব্লকেডের ডাক৯ জুলাই সারাদিন গণসংযোগ শেষে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এখানে পরদিন বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা করেন নাহিদ ইসলাম।
জুলাই গণ-অভ্যুত্থানশেখ হাসিনা নিজেই গুলির নির্দেশ দিয়েছিলেন: বিবিসির অনুসন্ধানগত বছর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। তাঁর একটি ফোনালাপের অডিও যাচাই করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আই ও বিবিসি বাংলা।
৬ মাসে রাজনৈতিক সহিংসতা ৫২৯টি, নিহত ৭৯: এইচআরএসএ বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ৫২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। যাতে নিহত হয়েছেন অন্তত ৭৯ জন।
নিখোঁজ সাবেক যুবলীগ নেতার গলাকাটা মরদেহ মিলল পাহাড়ি ছড়ায়কামাল উদ্দিন দুর্জয়ের পরিবার বলছে, তিনি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কে, কেন তাঁকে হত্যা করেছে, তা কেউ জানাতে পারেননি।
বেসরকারি সংস্থার ৩ জরিপ বিশ্লেষণআগামী জাতীয় নির্বাচনে এগিয়ে কোন দল২০২৪ সালে সেপ্টেম্বরের ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশের আরেক জরিপে উঠে আসে, ৩৪ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দেবেন।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতবৈরী আবহওয়ায় সমুদ্রে ভেসে গেলেন চবির দুই ছাত্র, একজনের মৃত্যুকক্সবাজারে চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে চবির পাঁচ শিক্ষার্থী বেড়াতে এসেছিলেন। তিনজন বৃষ্টির সময় হিমছড়ি সৈকতে গোসলে নেমে ভেসে গেছেন। তাঁদের একজন মারা গেছেন। ভেসে গিয়ে এখনো নিখোঁজ তাঁর সঙ্গে থাকা আরও দুজন।
আল-জাজিরার প্রতিবেদনজয়পুরহাটের গ্রাম থেকে যেভাবে দরিদ্র মানুষের ‘কিডনি পাচার’ হচ্ছে ভারতেজয়পুরহাট জেলার বাইগুনী গ্রামে এমন ঘটনা এতটাই সাধারণ হয়ে উঠেছে যে, স্থানীয়রা এখন গ্রামটিকে ‘এক কিডনির গ্রাম’ নামে চেনে। ছয় হাজার মানুষের গ্রামটির অনেকেই কমবেশি এই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন।
আইসিইউতে ফরিদা পারভীন, মৃত্যু গুজবে উদ্বিগ্ন পরিবারগতকাল সোমবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর গুজব। আজ মঙ্গলবার সকালেও সেই গুজব ফের মাথাচাড়া দিয়ে ওঠে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিগত বছরের ৮ জুলাই: বাংলা ব্লকেডের ২য় দিনওই দিনই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে ২৩ জন ছিলেন সমন্বয়ক এবং ৪২ জন সহ-সমন্বয়ক।
প্রদর্শিত হলো জুলাই স্মরণে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’শুভেচ্ছা বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাইয়ে হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বিচার চলছে।
উপজেলা আদালত চায় সব দল, আপত্তি আইনজীবীদেরউপজেলায় আদালত সম্প্রসারণে রাজনৈতিক ঐকমত্য থাকলেও ভৌগোলিক দূরত্ব, আইনি প্রতিবন্ধকতা ও অতীত অভিজ্ঞতা নিয়ে বিতর্ক চলছে। আইনজীবীদের প্রতিবাদ ও সংবিধান বিশেষজ্ঞদের সতর্কবার্তায় বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে।
এহসান মাহমুদের সঙ্গে অসম্মানজনক আচরণের প্রতিবাদে ৩২ নাগরিকের বিবৃতিএহসান মাহমুদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা এবং স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকতার বিরুদ্ধেই একধরনের আক্রমণ উল্লেখ করে এমন আচরণের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিবৃতিতে স্বাক্ষর করা ব্যক্তিরা।
কক্সবাজারে টানা বর্ষণ, ডুবেছে রোহিঙ্গা ক্যাম্পচার দিন ধরে কক্সবাজারে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী দুই দিনও (৯ জুলাই) ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। কক্সবাজারসহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
৭১ শতাংশ তরুণের মতে দৈনন্দিন জীবনে বাড়ছে মব জাস্টিসের প্রভাবসম্প্রতি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত দেশব্যাপী এক জরিপে উঠে এসেছে এই পরিসংখ্যান।
বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার যেসব ‘অন্ধকার’ উঠে এলো গবেষণায়দম্পতিদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় পারস্পরিক সন্দেহ, দ্বন্দ্ব ও বিশ্বাসহীনতা তৈরি করছে। ফলে পারিবারিক বন্ধন হালকা হয়ে যাচ্ছে।
এসএসসির ফল প্রকাশ হতে পারে ১০ জুলাইঅধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেই দিনেই ফল প্রকাশ করা হবে।’