স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘শিবিরের চামড়া তুলে নিবো আমরা’ ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ছাত্রশিবিরকে উদ্দেশ করে বলেন, সংঘাত ও সহিংসতার পথ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়তে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের সহাবস্থান প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।’
বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৭ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬