স্ট্রিম ডেস্ক

গত এক দশক ধরে সার্ক বলতে গেলে অচল হয়েই পড়ে আছে। আর এর জন্য পাকিস্তান দায়ী করে আসছে দেশটির সঙ্গে ভারতের সংলাপে জড়াতে রাজি না হওয়ার একগুঁয়েমিকে। ২০১৬ সালে নয়াদিল্লি সিদ্ধান্ত নেয় সেবছর ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে তারা বয়কট করবে। আরও কয়েকটি দেশ ভারতের সিদ্ধান্তের অনুসরণ করার ফলে এই প্ল্যাটফর্মটি অকার্যকর হয়ে পড়ে।
তবে দক্ষিণ এশিয়ার এ বিশাল সম্ভাবনা চিরকাল ভারতের ইচ্ছার অধীনে থাকতে পারে না। সম্ভবত এ কারণেই সাম্প্রতিক সময়ে পাকিস্তান, চীন ও বাংলাদেশ একটি নতুন আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এ খবরে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষত ভারতের পর্যবেক্ষকরা ধারণা করছেন এই তিনটি দেশ হয়তো ভারতের অনুপস্থিতিতেই একটি জোট গড়ার কথা ভাবছে।
এই সম্ভাবনা কিছু মানুষের কাছে মনে হয়েছে বেশ কৌতূহলোদ্দীপক। তবে ইসলামাবাদ এখন অব্দি সার্কের প্রতিই তার দরজা খোলা রেখেছে। পাকিস্তানের মতে তারা এখনও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিকতায় বিশ্বাস রাখে। কূটনৈতিকভাবে, এখন বল ভারতের কোর্টে। নয়াদিল্লির বোঝা উচিত এই ফোরামকে আবার জাগিয়ে তোলাই দক্ষিণ এশিয়ার অপূরণীয় সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার উপায়।
এক সময় অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংহতির জন্য একটি প্রতিশ্রুতিশীল প্ল্যাটফর্ম ছিল সার্ক। তারপরেও, এটি কখনোই আসিয়ানের সাফল্যের ধারেকাছে পৌঁছাতে পারেনি, যদিও সেটিই ছিল এর প্রাথমিক আকাঙ্ক্ষা।
সার্কের নীতিমালা অনুযায়ী সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান পর্যায়ের সকল দেশের প্রতিনিধিদের সম্মেলনে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ভারত এই বাধ্যবাধকতাকে কাজে লাগিয়ে ২০১৬ সালে ইসলামাবাদ সম্মেলন বয়কট করে। অন্যদিকে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকার পরেও পাকিস্তান ধারাবাহিকভাবে সার্ককে বাঁচিয়ে তোলার সম্ভাবনাকে সমর্থন জুগিয়ে আসছে।
সম্ভবত নয়াদিল্লিকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন ১৯৯০-এর দশকে এমন একটি সময় ছিল যখন পাকিস্তানও ২০১৬ সালের মতো একটি অবস্থান নিতে পারত। কিন্তু পাকিস্তান বিচক্ষণতার পরিচয় দিয়েছিল। ১৯৯৫ সালে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নয়াদিল্লিতে অনুষ্ঠিত অষ্টম সার্ক সম্মেলনে উপস্থিত হতে চাননি। তৎকালীন রাষ্ট্রপতি ফারুক লেঘারিকে ভুট্টোর পরিবর্তে পাঠানো হয়েছিল। এ থেকে প্রমাণিত হয় পাকিস্তান সার্কের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
সার্ক এমন একটা প্ল্যাটফর্ম যা দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য বাধার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ করে দেয়। এসবের পরেও ভারত যদি ক্রমাগত একগুঁয়েমির পথ বেছে নেয়, তাহলে তাদের এই অবস্থান আরেকবার ভেবে দেখা উচিত। বিশ্ব অর্থনীতি যখন ব্যাপক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সম্পদের জন্য সংঘাত তীব্রতর হচ্ছে তখন ঐক্যের মধ্যেই শক্তি লুকিয়ে রয়েছে। ভারত থাক বা না থাক, দক্ষিণ এশিয়াকে এগিয়ে যেতেই হবে।

.png)

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধিতা নতুন কিছু নয়। বরং এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসই তৈরি হয়েছে তীব্র মতাদর্শগত লড়াই, মিছিল, আন্দোলন, পাল্টা মিছিল এবং সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের মধ্য দিয়ে। কিন্তু রাজনৈতিক মতবিরোধ যখন ব্যক্তিগত আক্রমণ, হিংসা কিংবা ভয় দেখানোর মতো পরিস্থিতি তৈরি করে, তখন প্রশ
৪ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে গণবিক্ষোভ, বিপ্লব, সামরিক অভ্যুত্থান, যুদ্ধ ও রাজনৈতিক বিদ্রোহের মুখে বহু শাসক ক্ষমতাচ্যুত হয়েছেন। কেউ বিদেশে আশ্রয় নিয়েছেন, কেউ দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন, কেউ আবার রাজনৈতিকভাবে পুনরুত্থান ঘটিয়েছেন। কিন্তু একই ব্যক্তির ক্ষেত্রে গণআন্দোলনে পতন, দেশত্যাগ, বিদেশে অবস্থান
৭ ঘণ্টা আগে
একজন নেতার মৃত্যু একটি দলের জন্য শোকের ঘটনা। একই সঙ্গে এটি রাজনৈতিক পরীক্ষাও। নেতা চলে যাওয়ার পর দলটি কী করে, সেটিই প্রমাণ করে সেই নেতার উত্তরাধিকার কতটা গভীর ছিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপিও এমন এক পরীক্ষার সামনে। জন্মদিনে দলটি তাঁকে স্মরণ করবে। শ্রদ্ধা জানাবে।
৯ ঘণ্টা আগেবিবিএস বলছে, বিগত জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশে, যা গত আট মাসে সর্বনিম্ন। জুনে এটা ছিল ৯ দশমিক ১৬; মে’তে ৯ দশমিক ৪২ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় মূল্যস্ফীতিই নিম্নমুখী বলে জানাচ্ছে সংস্থাটি।
১৪ আগস্ট ২০২৬